Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: নেপথ্যে বাজছে সেই চিরচেনা সুর-‘YMCA’ (Donald Trump)। আলো ঝলমলে মঞ্চে ঝংকার তোলার সঙ্গে সঙ্গে দর্শকাসনে উচ্ছ্বাসের ঢেউ। আর সেই মুহূর্তেই স্পটলাইটের কেন্দ্রে উঠে এলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বয়স ৭৯, তবু গানের তালে তালে তাঁর প্রাণবন্ত নাচে যেন হার মেনেছে সময়ও। কাঁধে কাঁধ মিলিয়ে হাসিমুখে নাচছেন ট্রাম্প ।
আমেরিকার স্বর্ণযুগ (Donald Trump)
কিন্তু এই আনন্দমুখর মুহূর্তের আড়ালে ছিল অন্য গল্প (Donald Trump)। কারণ, একই সময় নিউ ইয়র্কে মেয়র নির্বাচনে বিপুল ব্যবধানে জয় পেয়েছেন ভারতীয় বংশোদ্ভূত বামঘেঁষা রাজনীতিক জোহরান মামদানি। ট্রাম্পের বহুদিনের ‘রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী’। স্বভাবতই সেই জয় ভালোভাবে নিতে পারেননি তিনি। তবু মায়ামির কাসেয়া সেন্টারের মঞ্চে উঠে নিজের স্বভাবসুলভ আত্মবিশ্বাসে ঘোষণা করলেন, “এটাই আমেরিকার স্বর্ণযুগ।” অনুষ্ঠানের মূল বিষয় ছিল ব্যবসা ও অর্থনীতি, কিন্তু ট্রাম্প সেটিকে পরিণত করলেন তাঁর রাজনৈতিক মঞ্চে।
আত্মবিশ্বাসে ভরপুর (Donald Trump)
মায়ামির মেয়র ফ্রান্সিস সুয়ারেজের হাত থেকে প্রতীকী ‘গোল্ডেন কি’ (Donald Trump) গ্রহণ করে ট্রাম্প দাবি করেন, দ্বিতীয়বার ক্ষমতায় এসে তিনি আমেরিকার অর্থনীতিকে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছেন। “২০ লাখ আমেরিকানকে চাকরি দিয়েছি, আমাদের অর্থনীতি আজ বিশ্বের সেরা”- আত্মবিশ্বাসে টগবগ করে উঠলেন তিনি। সমালোচকদের উদ্দেশ্যে তীর ছুড়ে বললেন, “যাঁরা আমাদের বিরোধিতা করেন, তাঁরা সত্য দেখতে চান না।”
কমিউনিজম আর কমন সেন্সের লড়াই
কিন্তু যখন প্রসঙ্গ উঠল মামদানির, তখনই পাল্টে গেল স্বর। ট্রাম্পের মতে, নিউ ইয়র্ক এখন “কমিউনিজমের পথে এগোচ্ছে”, আর সেটিই আমেরিকার জন্য সবচেয়ে বড় হুমকি। তাঁর অভিযোগ, “আমরা ভোটারদের কাছে আমাদের বার্তা ঠিকমতো পৌঁছে দিতে পারিনি, তাই এই ফল।” যদিও তিনি স্পষ্ট করে জানিয়ে দিলেন, লড়াই এখানেই শেষ নয়। “এটা কমিউনিজম আর কমন সেন্সের লড়াই,” ঘোষণা ট্রাম্পের।
আরও পড়ুন: Breakfast Rules: সকালে দেরিতে খেলেই মৃত্য়ু! কী বলছে গবেষণা?
তাঁর বক্তব্যে ফুটে উঠল ভবিষ্যতের রাজনৈতিক রণনীতি। সরাসরি কোনো পরিকল্পনা না জানালেও ইঙ্গিত দিলেন, তিনি এই ‘বামপন্থার ঢেউ’ রুখতে নতুন পদক্ষেপ নিতে চলেছেন। নিজের শাসনকালের সাফল্য গেয়ে বললেন, “আমি অর্থনীতি বাঁচিয়েছি, স্বাধীনতা ফিরিয়েছি, একসঙ্গে দেশকে নতুন করে গড়েছি-মেক আমেরিকা গ্রেট এগেইন।”
শেষে যখন আবার বাজতে শুরু করল YMCA, ট্রাম্প নাচে মাতলেন নতুন উদ্যমে। তাঁর নাচের ভিডিও মুহূর্তে ছড়িয়ে পড়ল সোশ্যাল মিডিয়ায়। কেউ মজা করে লিখলেন, “ভালো কইরা বাজাও গো দোতারা,” কেউ বা বললেন, “রাজনীতির মঞ্চে এমন নাচ দেখলে মন ভালো হয়ে যায়।”


