Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: পাকিস্তানের প্রাক্তন কিংবদন্তি পেসার ওয়াসিম আক্রম (Wasim Akram) সেদেশের ক্রিকেট পরিকাঠামো এবং পাকিস্তান সুপার লিগের প্রতিভা তুলে আনার ক্ষমতা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন। ভারতীয় তরুণ ব্যাটিং প্রতিভা বৈভব সূর্যবংশীর উদাহরণের কথা উল্লেখ করে তিনি আইপিএলের প্রশংসা করেন এবং পিএসএলের ব্যর্থতার সমালোচনা করেন।
পিএসএল ও আইপিএলের তুলনা আক্রমের (Wasim Akram)
একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে আক্রম পিএসএলের ১০ বছরের ইতিহাস নিয়ে প্রশ্ন তোলেন। তাঁর মতে, এই লিগটি কয়েকজন মানসম্মত বোলার উপহার দিলেও কোনও প্রভাব বিস্তারকারী আন্তর্জাতিক মানের ব্যাটার তৈরি করতে পারেনি। তিনি বলেন, “পিএসএল শুরু হওয়ার ১০ বছর পার হয়ে গেল, কিন্তু পিএসএল কি একজনও স্মরণীয় ব্যাটার তৈরি করতে পেরেছে? আমরা কিছু বোলার তৈরি করেছি ঠিকই, কিন্তু বলার মতো ব্যাটার কোথায়? আমার মনে হয়, পাকিস্তান যখন বৈভব সূর্যবংশীর মতো ১৫ বছরের কোনও অসাধারণ ব্যাটিং প্রতিভা তুলে আনতে পারবে, তখনই বোঝা যাবে আমাদের ক্রিকেটের উন্নতি হচ্ছে।”
বৈভব সূর্যবংশীর উত্থান ও ভারতীয় কাঠামো (Wasim Akram)
আইপিএল এবং ভারতীয় ঘরোয়া পরিকাঠামোর কারণে বৈভব সূর্যবংশীর মতো তরুণ ক্রিকেটার আন্তর্জাতিক মঞ্চে তুলে আসার সুযোগ পেয়েছেন। ১৫ বছর বয়সী এই বিস্ময় বালক ইংল্যান্ডের বিপক্ষে ভারতের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক ঘটিয়ে সর্বকনিষ্ঠ ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে ইতিহাস গড়িছেন। আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্সের পর আন্তর্জাতিক স্তরে তাঁর এই সুযোগ পাওয়ার বিষয়টি ভারত এবং পাকিস্তানের বয়সভিত্তিক ট্যালেন্ট পাইপলাইনের মধ্যকার পার্থক্য স্পষ্ট করে দেয় বলে মনে করেন আক্রম।
আক্রমের পরামর্শ (Wasim Akram)
আইপিএল এবং পিএসএল—দুই লিগেই দীর্ঘ সময় কাজের অভিজ্ঞতা রয়েছে আক্রমের। ২০১০ থেকে ২০১৭ সাল পর্যন্ত আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের বোলিং কোচ ও মেন্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন, যার মধ্যে কেকেআর দু’বার শিরোপা জেতে। ইসলামাবাদ ইউনাইটেড, মুলতান সুলতানস ও করাচি কিংসের কোচ এবং মেন্টরের দায়িত্বে ছিলেন। পাকিস্তানের লাল বলের ক্রিকেটের কঙ্কালসার অবস্থা কাটাতে তিনি ক্লাব ক্রিকেট পুনরুজ্জীবিত করার তাগিদ দিয়েছেন। আক্রমের মতে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের উচিত করাচি এবং লাহোরে অবিলম্বে ১০ কোটি করে পাকিস্তানি রুপি বিনিয়োগ করা, কারণ ক্লাব ক্রিকেটই হল আসল প্রতিভা তৈরির কারখানা।
পাকিস্তান দলের চলমান সংকট (Wasim Akram)
ইংল্যান্ড সফর এবং চলতি টেস্ট সিরিজে পাকিস্তানের ব্যাটারদের করুণ পারফরম্যান্সের মাঝেই আক্রমের এই মন্তব্য এলো (Wasim Akram)। তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম দুটিতে হেরে ইতিমধ্যেই সফর হাতছাড়া করেছে পাকিস্তান এবং শেষ টেস্টেও পরাজয়ের মুখে দাঁড়িয়ে হোয়াইটওয়াশের আশঙ্কায় রয়েছে সফরকারীরা।



