Last Updated on [modified_date_only] by Sumana Bera
কে টিভি বাংলা ডিজিটাল: কলকাতায় ফের বিধ্বংসী অগ্নিকাণ্ড। ব্যস্ত সময়ে লালবাজার থেকে ঢিল ছোঁড়া দূরত্বে আগুন (Fire Breaks Out)। ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করছে। গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। ফলে আগুনের উৎসে পৌঁছতে রীতিমতো চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে দমকল আধিকারিকদের।
বৃহস্পতিবার সকালে লালবাজারের অদূরে আরএন মুখার্জি রোডের একটি গাড়ির যন্ত্রাংশের গুদামে ভয়াবহ আগুন লাগে। অফিস টাইমে এমন গুরুত্বপূর্ণ এলাকায় আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয় এবং দমকল সূত্রে খবর, এদিন সকাল সাড়ে দশটা নাগাদ ২১, আরএন মুখার্জি রোডে অবস্থিত গুদামটিতে আগুন লাগে (Fire Breaks Out)। গুদামটি তিন তলা একটি বহুতলের একতলায় অবস্থিত। আগুন লাগার পরই গুদাম থেকে গলগল করে কালো ধোঁয়া বের হতে শুরু করে এবং দ্রুত গোটা এলাকা ঢেকে ফেলে।
ঘটনাস্থলে দমকলের ৫ ইঞ্জিন (Fire Breaks Out)
খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দমকলের মোট পাঁচটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। হেয়ার স্ট্রিট থানার পুলিশও ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করে (Fire Breaks Out)। আগুন লাগার স্থানটি কলকাতা পুলিশের সদর দফতর লালবাজার থেকে মাত্র কয়েকশো মিটার দূরত্বে অবস্থিত হওয়ায় প্রশাসনের তৎপরতা ছিল চোখে পড়ার মতো।
আরও পড়ুন: Kolkata Book Fair: বইমেলায় বাংলাদেশের স্টল নিয়ে অনিশ্চয়তা, কেন্দ্রের কোর্টে বল ঠেলল গিল্ড
প্রাথমিকভাবে জানা গেছে, গুদামটিতে গাড়ির যন্ত্রাংশ মজুত ছিল, যার ফলে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে এবং কালো ধোঁয়া নির্গত হতে থাকে। এই মুহূর্তে দমকল কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। বিভিন্ন রাসায়নিক রাখা ছিল বলেও অনুমান। কারণ ভয়াবহ অগ্নিকাণ্ডের পর একেবারে ঝাঁঝালো গন্ধে ভরে যায় চারপাশ (Fire Breaks Out)। স্থানীয়দের দাবি, এর ফলে রীতিমতো শ্বাস নিতে সমস্যা হচ্ছিল। একদিকে কালো ধোঁয়ার কারণে দৃশ্যমানতা কমে যাওয়া এবং অন্যদিকে ঝাঁঝালো গন্ধে মাস্ক পড়ে আগুন নেভানোর কাজ করতে দেখা যায় দমকল কর্মীদের।
আরও পড়ুন: Wet Book Fair: ক্ষতিগ্রস্ত প্রকাশকদের পাশে বইপ্রেমীরা, এগিয়ে পাঠকমহল
অগ্নিকাণ্ডের সময় গুদামের ভেতরে কেউ আটকে ছিলেন কি না, তা এখনও স্পষ্ট নয়। তবে এখনও পর্যন্ত এই ঘটনায় কোনো হতাহতের খবর মেলেনি। অফিস পাড়ার ব্যস্ত সময়ে এই ঘটনায় যানজট সৃষ্টি হয়েছে। দমকল আধিকারিকরা জানিয়েছেন, দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলে তারা আশাবাদী।


