Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: আগামী ৩ অক্টোবর কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত হতে চলেছে বহু প্রতীক্ষিত ভারত বনাম ব্রাজিল আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচ (AIFF SGM)। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হতে চলা এই ঐতিহাসিক ম্যাচকে ঘিরে এখন থেকেই তিলোত্তমায় উন্মাদনা তুঙ্গে। এই হাই-প্রোফাইল ম্যাচ উপলক্ষ্যে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন এবং বিভিন্ন রাজ্য ফুটবল সংস্থার শীর্ষ কর্তারা ইতিমধ্যেই শহরে উপস্থিত থাকবেন।
রাজারহাটে বিশেষ সাধারণ সভা (AIFF SGM)
ভারত-ব্রাজিল দ্বৈরথের ঠিক পরদিন, অর্থাৎ ৪ অক্টোবর সকালে রাজারহাটের সেন্টার অফ এক্সেলেন্সে বসতে চলেছে এআইএফএফ-এর বিশেষ সাধারণ সভা। ম্যাচ উপলক্ষ্যে কর্তাদের এই উপস্থিতিকেই কাজে লাগিয়ে তড়িঘড়ি এই বৈঠকের আয়োজন করা হয়েছে।
নির্বাচনের রূপরেখা (AIFF SGM)
গত ২ সেপ্টেম্বর ফেডারেশনের বর্তমান কার্যকরী কমিটির মেয়াদ শেষ হয়ে গিয়েছে (AIFF SGM)। তাই নতুন করে কার্যকরী কমিটির সাধারণ সভা ডাকা আর সম্ভব নয়। নিয়ম মেনে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। জানা গিয়েছে, ৪ অক্টোবরের এই সভাতেই নির্বাচনের দিনক্ষণ আনুষ্ঠানিকভাবে ঘোষণা হতে পারে। পাশাপাশি নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ইলেক্টোরাল অফিসার নিয়োগ এবং ভোটাভুটি সংক্রান্ত প্রস্তাব গ্রহণই হতে চলেছে এই সভার প্রধান অ্যাজেন্ডা।



