Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বিশ্বজয়ের পর আজ নিজের শহরে ফিরছেন (Richa Ghosh) শিলিগুড়ির গর্ব, ভারতীয় মহিলা ক্রিকেট দলের সদস্য রিচা ঘোষ। তাঁর আগমন উপলক্ষে গোটা শহরে এখন উৎসবের আবহ। সকাল থেকেই শিলিগুড়ি থেকে বাগডোগরা বিমানবন্দর পর্যন্ত ক্রীড়াপ্রেমী, স্কুলছাত্রছাত্রী, ক্লাবকর্মী ও সাধারণ মানুষের ঢল। যেখানেই তাকানো যায়, দেখা যাচ্ছে রিচার পোস্টার, পতাকা আর উচ্ছ্বাসে মুখর মানুষজন।
পুলিশের চাকরির প্রস্তাব (Richa Ghosh)
রাজ্য সরকারের পক্ষ থেকেও রিচার জন্য এসেছে বিশেষ (Richa Ghosh) খবর। সূত্রের খবর, তাঁকে পুলিশের চাকরির প্রস্তাব দেওয়া হয়েছে। যদিও রিচার পরিবার জানিয়েছে, এই বিষয়ে এখনও কিছুই চূড়ান্ত হয়নি। রিচার বাবা মানবেন্দ্র ঘোষ বলেছেন, “সরকারের তরফ থেকে প্রস্তাব এসেছে ঠিকই, তবে বিষয়টি নিয়ে এখনই কোনো সিদ্ধান্ত হয়নি।”
নাগরিক সংবর্ধনার প্রস্তুতি (Richa Ghosh)
এদিকে, শিলিগুড়ি পুরসভা ইতিমধ্যেই রিচার নাগরিক সংবর্ধনার প্রস্তুতি (Richa Ghosh) সম্পন্ন করেছে। বিকেলে বাঘা যতীন পার্কে আয়োজন করা হয়েছে বড় অনুষ্ঠানের। সেখানেই শহরের মানুষ, প্রশাসনের প্রতিনিধিরা এবং বিভিন্ন ক্রীড়া সংগঠনের সদস্যরা উপস্থিত থাকবেন। রিচাকে ‘গার্ড অব অনার’ দেওয়ার পরিকল্পনাও নেওয়া হয়েছে। স্থানীয় পুরুষ ও মহিলা ক্রীড়াবিদরা এই অভ্যর্থনা জানানোর দায়িত্বে থাকবেন।
বিশেষ শোভাযাত্রারও আয়োজন
রিচার জন্য বিশেষ শোভাযাত্রারও আয়োজন করা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, রিচা বাগডোগরা বিমানবন্দরে নামার পর তাঁকে খোলা ছাদের গাড়িতে করে শোভাযাত্রার মাধ্যমে শিলিগুড়ি শহরে আনা হবে। রাস্তাজুড়ে মানুষ তাঁর জন্য অপেক্ষা করছেন পতাকা হাতে। রিচার দিদা, কাকা ও অন্যান্য আত্মীয়রাও বাগডোগরাতেই উপস্থিত থাকবেন প্রিয়জনকে স্বাগত জানাতে।

বিমানের উড়ানে কিছুটা দেরি
তবে দিল্লির খারাপ আবহাওয়ার কারণে তাঁর বিমানের উড়ানে কিছুটা দেরি হয়েছে। আশা করা হচ্ছে, সকাল সাড়ে এগারোটার মধ্যে তিনি বাগডোগরায় পৌঁছাবেন। সেখান থেকে শোভাযাত্রা শুরু হয়ে পৌঁছাবে সুভাষপল্লীর তাঁর বাড়িতে। এরপর বিকেল চারটের সময় নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে তাঁকে আনুষ্ঠানিকভাবে সম্মান জানানো হবে।
আরও পড়ুন: Winter Weather Update: শীতের অপেক্ষায় বাংলা, অবশেষে আসছে হালকা ঠান্ডার ছোঁয়া…
শিলিগুড়ি পুরসভার পাশাপাশি রিচার নিজের ক্লাব, বাঘাযতীন অ্যাথলেটিক ক্লাবও আলাদা করে এক সংবর্ধনার আয়োজন করছে। শহরের প্রধান সড়ক ও বাঘা যতীন পার্কে রিচার বিশাল কাটআউট ও তোরণ তৈরি হয়েছে। গতকাল থেকেই পার্ক চত্বরে সাজো-সাজো রব চলছে।


