Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: আজকের এই ম্যাচ জিতলে ৩-১-এ সিরিজ পকেটে পুড়ে ফেলবে টিম ইন্ডিয়া। এ দিকে এই ম্যাচ জিতে অস্ট্রেলিয়া সমতা ফেরানোর চেষ্টা করবে (Ind vs Aus)।
ভারত-অস্ট্রেলিয়ার পঞ্চম টি-টোয়েন্টি (Ind vs Aus)
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় শিবির ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে। এই অবস্থায় ব্রিসবেনে শেষ ম্যাচ খেলতে নামছেন সূর্যকুমার যাদবরা। এই ম্যাচ জিতলে সিরিজ ভারতের পকেটে। অন্যদিকে ম্যাচ দিকে সিরিজে সমতা ফেরানোর মরিয়া লড়াই চালাবে অজি শিবির (Ind vs Aus)।
ভারতীয় দল কিছু পরিবর্তন করতে পারে বলে অনেকেই মনে করেছেন। উইকেটকিপার-ব্যাটার সঞ্জু স্যামসনের প্রত্যাবর্তন প্রায় নিশ্চিত বলেই মনে করা হচ্ছে। তিনি জিতেশ শর্মার জায়গায় দলে আসতে পারেন, যিনি গত দুই ম্যাচে যথাক্রমে অপরাজিত ২২ ও ৩ রান করেছিলেন। ম্যাচে সবচেয়ে বেশি নজর থাকবে শুবমান গিল ও সূর্যকুমারের ব্যাটিংয়ে। গত ম্যাচে ভারতীয় দল কৌশলগত ভাবে ভাল খেলেছিল। গিল ভাল শুরু করেন, যার ফলে ১৪ ওভারে ২ উইকেটে ১২১ রানে পৌঁছেছিল ভারত। তবে এর পর মাত্র ১৫ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে বসে তারা।

সহ অধিনায়ক গিল টানা সাত ইনিংসে হাফসেঞ্চুরি করতে পারেননি। তবে গত ম্যাচে ৪৬ রান করে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছেন। সূর্যকুমার দুর্দান্ত শুরু করলেও বড় ইনিংসে রূপ দিতে পারেননি নিজের ইনিংসকে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন সিরিজের আগে অধিনায়ক হিসেবে আরও স্বাধীন ভাবে ব্যাটিং করে নিজেকে প্রমাণ করার প্রত্যাশা থাকবে। তিলক বর্মা এখনও ছন্দে ফিরতে পারেননি, শেষ তিন ম্যাচে তাঁর রান ০, ২৯, ৫। জিতেশ শর্মার উপরও চাপ থাকবে, কারণ অভিজ্ঞ সঞ্জুর চেয়ে তাঁকে বেশি প্রাধান্য দেওয়ার পরও তিনি বিশেষ ছাপ ফেলতে পারেননি।
আরও পড়ুন: PSU Bank Stocks: টালমাটাল বাজারেও খেল দেখাচ্ছে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শেয়ার
অভিষেক শর্মা তাঁর T20I বিধ্বংসী ব্যাটিং খ্যাতি ধরে রেখেছে এবং ইতিমধ্যে তিনি দুরন্ত হাফসেঞ্চুরিও হাঁকিয়েছেন। চতুর্থ ম্যাচে আক্রমণাত্মক মেজাজে শুরু করে দলকে ভাল স্টার্ট দিয়েছেন। ভারতের লোয়ার অর্ডারও কার্যকর ছিল। অক্ষর প্যাটেল ১১ বলে অপরাজিত ২১ রান করেন। সপ্তম ও অষ্টম স্থানে অলরাউন্ডারদের উপস্থিতি দলকে শক্তি জুগিয়েছে। অর্শদীপ সিং আবারও নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন। ৪ উইকেট নিয়ে বুমরার সঙ্গে নতুন বলের জুটি গড়েছেন। কুলদীপ যাদবের অনুপস্থিতিতে রুণ, অক্ষর ও ওয়াশিংটন, এই স্পিন ত্রয়ী ভারতের বড় শক্তি হয়ে উঠেছে (Ind vs Aus)।
ভারতের সম্ভাব্য একাদশ
সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, শুবমান গিল (সহ অধিনায়ক), তিলক বর্মা, শিবম দুবে, অক্ষর প্যাটেল, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), বরুণ চক্রবর্তী, জশপ্রীত বুমরা, অর্শদীপ সিং, ওয়াশিংটন সুন্দর (Ind vs Aus)।


