Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: রবিবার দুপুরে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল আন্দামান দ্বীপপুঞ্জ (Earthquake)। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (NCS)-এর তথ্য অনুযায়ী, দুপুর ১২টা ৬ মিনিট নাগাদ আন্দামান অঞ্চলে এই ভূমিকম্প অনুভূত হয়। প্রাথমিকভাবে রিখটার স্কেলে ভূমিকম্পের কম্পনের মাত্রা ৫.৪ বলে জানা গিয়েছে।

ভূমিকম্পের উৎসস্থল ও গভীরতা (Earthquake)
NCS সূত্রে জানা গিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল আন্দামান সাগরের প্রায় ৯০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের কেন্দ্রবিন্দু ছিল আন্দামান দ্বীপের নিকটবর্তী সমুদ্র অঞ্চলে। অন্যদিকে, জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্স (GFZ) জানিয়েছে, তাদের রেকর্ড অনুযায়ী ভূমিকম্পের মাত্রা কিছুটা বেশি, ৬.০৭, এবং উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।
ক্ষয়ক্ষতির খবর এখনও মেলেনি (Earthquake)
এখনও পর্যন্ত আন্দামানে কোনও হতাহতের বা বড় ক্ষয়ক্ষতির খবর মেলেনি। তবে, ভূমিকম্পের মাত্রা যেহেতু তুলনামূলকভাবে বেশি ছিল, তাই বিশেষজ্ঞরা সতর্ক করছেন ক্ষয়ক্ষতির আশঙ্কা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। স্থানীয় প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং উদ্ধারবাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে।

সম্প্রতি ভারতে একাধিক ভূমিকম্প (Earthquake)
গত সপ্তাহেই লেহ অঞ্চলে ভূমিকম্পের ঘটনা ঘটেছিল। সেখানে কম্পনের মাত্রা ছিল ৪.১, এবং উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। ভারতের বিভিন্ন ভূমিকম্পপ্রবণ অঞ্চলে সাম্প্রতিক সময় একাধিক কম্পনের ঘটনা বিজ্ঞানীদের উদ্বিগ্ন করছে। বিশেষজ্ঞদের মতে, আন্দামান-নিকোবর অঞ্চল ভূমিকম্পের ক্ষেত্রে অত্যন্ত সক্রিয়, কারণ এটি ইন্দো-বার্মা ও সুমাত্রা ফল্ট লাইনের সংযোগস্থলে অবস্থিত।
আরও পড়ুন: Fire in Government Bus: ফের সরকারি বাসে অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা
পরবর্তী পদক্ষেপ
সিসমোলজিস্টদের মতে, আন্দামান অঞ্চলে এই ধরনের ভূমিকম্পের পর সুনামির আশঙ্কা থাকলেও বর্তমানে এমন কোনও সতর্কতা জারি করা হয়নি। তবে স্থানীয় প্রশাসনকে সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে উপকূলীয় এলাকাগুলি থেকে মানুষকে নিরাপদ স্থানে সরানোর প্রস্তুতিও নেওয়া হচ্ছে।



