Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: পাকিস্তানী প্লেয়ার নাসিম শাহ-র বাড়ির বাইরে গুলি চালানোর ঘটনা ঘটেছে (Naseem Shah)।
নাসিম শাহ-র বাড়িতে হামলা (Naseem Shah)
পাকিস্তান সরকার ও ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বারবার জানানো হয়েছে পাকিস্তান নিরাপদ। বাইরের ক্রিকেট দলকে খেলার জন্য আমন্ত্রণ জানায় তারায়। বিশ্বের কাছে নিরাপদ দাবি করা দেশের ক্রিকেট দলের প্লেয়াররাই নিরাপদ নন নিজের দেশে। হামলা করা হলো পাকিস্তান পেসার নাসিম শাহের বাড়িতে। সোমবার পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার লোয়ার ডির এলাকায় হামলা হয়। রিপোর্টে প্রকাশ, একটি বাড়ির গেটে গুলি চালানো হয়। সেই বাড়িটা নাসিম শাহ-র (Naseem Shah)।
পাকিস্তানের এক চ্যানেলে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, সোমবার কয়েকজন বন্দুকধারী নাসিম শাহ-র বাড়়ির সামনে গিয়ে গুলি চালায়। এই ঘটনার কেউ আহত হননি। ঘটনার CCTV ফুটেজ নিয়ে থানায় অভিযোগ দায়ের করে নাসিম শাহ-র পরিবার। পুলিশ ফুটেজ দেখে পাঁচজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। কী কারণে এই হামলা সেটা জানানো হয়নি।
ঘটনার সময়ে নাসিম শাহ বাড়িতে ছিলেন না। তিনি রাওয়ালপিন্ডিতে পাকিস্তান দলের সঙ্গে রয়েছেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের ODI সিরিজ়ের জন্য প্রস্তুতি সারছেন নাসিম। ঘটনার খবর পেয়ে তিনি পরিবারের সঙ্গে যোগাযোগ করেছেন বলেই জানা গিয়েছে। পুলিশে অভিযোগ জানানো থেকে নিরাপত্তা বাড়়ানো প্রতিটা ঘটনা মনিটরিং করছেন নাসিম।

আরও পড়ুন: CM Health Service: রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় নয়া পালক: দুর্গম এলাকায় এবার‘দুয়ারে স্বাস্থ্য’
পাকিস্তান দল ১১ নভেম্বর থেকে শ্রীলঙ্কার বিরুদ্ধে ODI সিরিজ খেলবে। ছয় বছর পর শ্রীলঙ্কা পাকিস্তানে খেলতে যাচ্ছে। এর পর জিম্বাবোয়ের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজও খেলবে। সেখানেও খেলবেন নাসিম শাহ। এর আগে পাকিস্তান দক্ষিণ আফ্রিকাকে তিন ম্যাচের টি-টোয়েন্টি ও ODI সিরিজে হারিয়েছে। ফলে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে মানসিক দিক থেকে এগিয়ে থেকে নামবে তারা (Naseem Shah)।


