Last Updated on [modified_date_only] by Suparna Ghosh
কে টিভি বাংলা ডিজিটাল: লালকেল্লা বিস্ফোরণ কাণ্ডের আবহে ইডেনে(Eden Garden) শুরু হচ্ছে টেস্ট ম্যাচ। শুক্রবার থেকে ইডেনে শুরু হচ্ছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার টেস্ট ম্যাচ। দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণের পরেই দেশজুড়ে লাল সতর্কতা জারি করা হয়েছে। কড়া নিরাপত্তার মোড়কে মুড়ে ফেলা হয়েছে কলকাতাকেও। এই আবহেই ইডেনে শুরু হচ্ছে টেস্ট ম্যাচ। নিরাপত্তায় কোনও খামতি রাখতে চাইছে না কলকাতা পুলিশ। একেবারে দুর্গে পরিণত করে ফেলা হচ্ছে ক্রিকেটের নন্দনকাননকে।
ইডেনে নজিরবিহীন ‘রণসজ্জা’ লালবাজারের(Eden Garden)
ইডেনে(Eden Gardens) খেলা চলাকালীন দর্শকদের মধ্যে যেমন মিশে থাকবে সাদা পোশাকের পুলিশ তেমনই ইডেনের ফেন্সিং জুড়েও মোতায়েন হবে বিশাল পুলিশবাহিনী। টেস্ট ম্যাচে সম্ভাব্য নাশকতার ঘটনা ঠেকাতে এমনই সিদ্ধান্ত নিয়েছে লালবাজার। এ ছাড়াও স্টেডিয়ামের বাইরে চার জায়গায় থাকছে কমান্ডো বাহিনী । ইডেনকে ঘিরে ১১টি জায়গায় প্রস্তুত রাখা হচ্ছে বালির বস্তা দিয়ে তৈরি বাঙ্কার, যাতে থাকবেন স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে কলকাতা পুলিশের কমব্যাট বাহিনীর সদস্যেরা।

অস্ত্রসজ্জিত কমব্যাট ফোর্স মোতায়েন(Eden Garden)
মাঠের ভিতর ও বাইরে দু’স্তরে নিরাপত্তা বলয় তৈরি করেছে লালবাজার। ফেন্সিং ঘিরে থাকবে বিশাল পুলিশ বাহিনী। বাইরে চার জায়গায় থাকবে কমান্ডো টিম। ক্রিকেটারদের নিরাপত্তা এবং দর্শকদের সুরক্ষার কথা মাথায় রেখে গত কয়েকদিন আগেই ইডেন পরিদর্শন করেন কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভর্মা। নিজে উপস্থিত থেকে খুঁটিনাটি পর্যালোচনা করেছেন নিরাপত্তা ব্যবস্থার। গোটা মাঠের নিরাপত্তা দিকগুলি খতিয়ে দেখেন। জানা গিয়েছে, নিরাপত্তার কথা ভেবে ইডেনের বিভিন্ন অংশকে কয়েকটি ভাগে ভাগ করেছেন পুলিশ কর্তারা।

৯ নজরমিনারে সশস্ত্র বাহিনী
লালবাজার সূত্রের খবর, নিরাপত্তার স্বার্থে ইডেনের(Eden Garden) বাইরের অংশকে সাতটি সেক্টরে ভাগ করা হয়েছে। যার দায়িত্বে থাকবেন দু জন উপ-নগরপাল। এ ছাড়া, তাঁদের সঙ্গে থাকবেন ৯ জন অ্যাসিস্টেন্ট কমিশনার অফ পুলিশ । মাঠের ভিতরের দর্শকাসনকে ভাগ করা হয়েছে ছ’টি সেক্টরে। প্রত্যেক সেক্টরে থাকবেন এক জন উপ-নগরপাল ও দু’-তিন জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার। ভিভিআইপি ও ক্লাব হাউসের নিরাপত্তা থাকবে এক জন সহ-নগরপালের হাতে। যাঁর সঙ্গে থাকবেন তিন জন অ্যাসিস্টেন্ট কমিশনার , আট জন ইনস্পেক্টর-সহ প্রায় ৫০ জনের একটি দল। ইডেন সংলগ্ন এলাকায় তৈরি হয়েছে ৯টি নজরমিনার। সেখানে থাকবে সশস্ত্র বাহিনী। তিন জায়গায় থাকবে কিউআরটি বাহিনী বা কুইক রেসপন্স টিম। এছাড়া দর্শকদের সাহায্যে ছয়টি পুলিশের সহায়তা শিবিরও থাকবে।
আরও পড়ুন: Shane Watson: কলকাতায় অভিষেকের ডেপুটি অজি প্রাক্তন
ম্যাচ চলাকালীন যান চলাচলে নিয়ন্ত্রণ
ম্যাচ চলাকালীন সকাল থেকে বিকেল পর্যন্ত ইডেনের আশপাশের রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। কিছু রাস্তায় সম্পূর্ণভাবে বন্ধ থাকবে যানবাহন চলাচল। নাশকতার সম্ভাবনা মাথায় রেখে এমন নিরাপত্তা নজিরবিহীন বলেই জানিয়েছে লালবাজার। ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট যেন নির্বিঘ্নে সম্পন্ন হয়, সেটাই এখন কলকাতা পুলিশের মূল লক্ষ্য।
আরও পড়ুন: Kolkata Metro Rail: চিংড়িঘাটায় মেট্রো প্রকল্পে ফের অনিশ্চয়তা, কিন্তু কেন?


