Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: ওড়িশার কটকে শ্রেয়া ঘোষালের কনসার্ট ঘিরে বৃহস্পতিবার সন্ধ্যায় তৈরি হল আতঙ্কের পরিবেশ (Shreya Ghoshal Concert)। কয়েক দিন আগের বিজয়ের সভার মর্মান্তিক দুর্ঘটনার স্মৃতি যেন নতুন করে উস্কে দিল এই ঘটনা। গায়িকার কণ্ঠ শুনতে রেকর্ডসংখ্যক মানুষ কনসার্টস্থলে ভিড় জমান, আর সেই অতিরিক্ত ভিড়ই শেষে বিপত্তি ডেকে আনে।

উপচে পড়ে মানুষের ভিড়ে (Shreya Ghoshal Concert)
কনসার্ট হয়নি বালিযাত্রা ময়দানে। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা নামতেই মাঠ উপচে পড়ে মানুষের ভিড়ে। কনসার্ট শুরু হওয়ার আগেই দর্শকদের উত্তেজনা চরমে পৌঁছয়। অস্থিরতা বাড়তে থাকে সারিবদ্ধভাবে দাঁড়ানো জনতার মধ্যে। এই অস্থিরতা থেকেই শুরু হয় ধাক্কাধাক্কি ও বিশৃঙ্খলা।
ব্যারিকেডের সামনে হুড়োহুড়ি (Shreya Ghoshal Concert)
মঞ্চের ব্যারিকেডের নিকটেই তৈরি হয় সবচেয়ে বিপজ্জনক পরিস্থিতি। শ্রেয়াকে কাছ থেকে দেখার আশায় সামনে থাকা দর্শকদের ওপর হঠাৎই অতিরিক্ত চাপ পড়ে। ভিড়ের চাপ সামাল দিতে না পেরে এক মহিলা-সহ দুই জন সেখানে অজ্ঞান হয়ে পড়েন। দ্রুত তাঁদের উদ্ধার করে প্রথমে নিকটবর্তী প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে, পরে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুন: Shahid Kapoor: দিল্লি বিস্ফোরণের জের, স্থগিত ‘ককটেইল ২’-এর শুটিং!
পরিস্থিতি নিয়ন্ত্রণে
ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। আয়োজকরাও পরিস্থিতি সামাল দিতে কাজে নামে। বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, উচ্ছৃঙ্খল ভিড়কে নিয়ন্ত্রণে আনতে পুলিশ মৃদু লাঠিচার্জও করে। এতে আরও কয়েকজন আহত হন বলে জানা গিয়েছে।



