To Join Our Whatsapp Channel
Click here
To Join Our Telegram Group
Click here
Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ভাইফোঁটার উৎসবের আবহে (Ajker Horoscope 2026) দিনটি কেমন কাটবে আপনার? কারও জীবনে আসতে পারে কর্মক্ষেত্রে সাফল্য ও আর্থিক উন্নতির নতুন সুযোগ, আবার কাউকে পারিবারিক সম্পর্ক এবং অর্থ ব্যয়ের বিষয়ে থাকতে হবে সতর্ক। প্রেম, ব্যবসা, চাকরি থেকে শুরু করে স্বাস্থ্য-বিভিন্ন ক্ষেত্রে গ্রহ-নক্ষত্রের অবস্থান অনুযায়ী বারো রাশির জন্য রয়েছে নানা ইঙ্গিত। দেখে নিন মেষ থেকে মীন-কেমন যাবে আপনার দিন।
কোন রাশির ভাগ্যে কী আছে লেখা? (Ajker Horoscope 2026)
- মেষ: কর্মক্ষেত্রে সাফল্য ও প্রশংসা পাওয়ার (Ajker Horoscope 2026) সম্ভাবনা। ব্যবসায় লাভজনক চুক্তি হতে পারে। তবে খরচ নিয়ন্ত্রণে রাখুন।
- বৃষ: আবেগের বশে সিদ্ধান্ত নেবেন না। ব্যবসা শুরুর পরিকল্পনা এগিয়ে নিতে পারেন। প্রেমের সম্পর্কে আনন্দের সময় কাটবে।
- মিথুন: ব্যস্ততা বাড়বে। চাকরির নতুন সুযোগ আসতে পারে। বিনিয়োগের আগে অভিজ্ঞদের পরামর্শ নিন।
- কর্কট: পুরনো বিরোধ মিটতে পারে। সন্তানের সাফল্যে পরিবারে আনন্দ বাড়বে। আর্থিক লেনদেনে সতর্ক থাকুন।
- সিংহ: পরিকল্পনায় সাফল্য ও পারিবারিক সমর্থন মিলবে। উচ্চশিক্ষা এবং বিদেশ সংক্রান্ত কাজে সুখবর আসতে পারে।
- কন্যা: ব্যবসায় লাভ ও নতুন চাকরির সুযোগের সম্ভাবনা। সম্পত্তি কেনার পরিকল্পনাও এগোতে পারে।
- তুলা: পরিবারে শান্তি বজায় থাকবে। আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গাড়ি চালানোর সময়ও সাবধানতা জরুরি।
- বৃশ্চিক: পড়াশোনা ও কর্মক্ষেত্রে ভালো ফলের সম্ভাবনা। পরিবারের পাশে থাকবেন জীবনসঙ্গী।
- ধনু: নতুন দায়িত্ব ও আর্থিক লাভের যোগ রয়েছে। পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে।
- মকর: নতুন কাজ শুরুর অনুকূল সময়। তবে স্বাস্থ্য ও খাদ্যাভ্যাসে নজর দিন।
- কুম্ভ: রাগ নিয়ন্ত্রণে রাখুন। পারিবারিক সহযোগিতা এবং সামাজিক প্রভাব বাড়তে পারে।
- মীন: আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। পৈতৃক সম্পত্তির বিষয়ে ইতিবাচক খবর মিলতে পারে। মায়ের স্বাস্থ্যের খেয়াল রাখুন।


