Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: সাগর মণ্ডল মুর্শিদাবাদ: শুক্রবার দুপুরে মুর্শিদাবাদের কান্দি থানার গৌকর্ণ গোসাইডোবা এলাকায় জমি-সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে আকস্মিক উত্তেজনা ছড়িয়ে পড়ে (Kandi Police Station)। পরিস্থিতি সামাল দিতে গিয়ে আক্রান্ত হন থানার আইসি মৃণাল সিনহা।
জমি নিয়ে দ্বন্দ্ব, উত্তেজনা মুহূর্তে ছড়াল (Kandi Police Station)

স্থানীয় সূত্রে জানা যায়, বহুদিন ধরেই ওই এলাকায় দুই পক্ষের মধ্যে জমির মালিকানা নিয়ে বিরোধ চলছিল। শুক্রবার সেই বিবাদ তীব্র আকার নেয়। প্রথমে তর্ক-বিতর্ক, পরে তা ধাক্কাধাক্কি এবং মারধরে রূপ নেয়। ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুলিশের উপর আকস্মিক হামলা (Kandi Police Station)
ঘটনার খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছান কান্দি থানার আইসি মৃণাল সিনহা-সহ পুলিশের একটি বাহিনী। উত্তেজনা নিয়ন্ত্রণে নেমে পড়তেই জনতার একাংশ হঠাৎই পুলিশকে লক্ষ্য করে আক্রমণ শুরু করে। হামলায় আইসি মৃণাল সিনহা আহত হন। জনতার রোষের মুখে পড়ে ভাঙচুর করা হয় পুলিশের বেশ কয়েকটি মোটরবাইকও।

এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন (Kandi Police Station)
আহত আইসিকে তৎক্ষণাৎ গৌকর্ণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি বর্তমানে চিকিৎসাধীন বলে পুলিশ সূত্রে জানা গেছে।
পাশাপাশি, পরিস্থিতি যাতে আর না ঘোরে, সেজন্য গোটা এলাকায় অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। গ্রামে চলছে নিয়মিত টহল।
আরও পড়ুন: Chirag Paswan: জোটে ফিরেই ভোটে বাজিমাত চিরাগের!
কারা জড়িত? তদন্ত শুরু পুলিশের
ঘটনার পরেই ঘটনার ভিডিও, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য এবং ভাঙচুরের নথি খতিয়ে দেখা শুরু করেছে পুলিশ। কারা হামলায় সরাসরি জড়িত, কীভাবে পরিস্থিতি আচমকা নিয়ন্ত্রণের বাইরে চলে গেল সবই খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ ইতিমধ্যেই কয়েকজন সন্দেহভাজনের পরিচয় শনাক্ত করতে পেরেছে বলে জানা গেছে। খুব শীঘ্রই অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে প্রশাসন।



