Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বুধবারে বাজারের কী পরিস্থিতি থাকে সেই দিকে নজর রয়েছে লগ্নিকারী ও বিশেষজ্ঞদের (Stocks)।
এই স্টকগুলোতে নজর রাখার পরামর্শ এক্সপার্টদের (Stocks)
ভারতীয় শেয়ার বাজার টানা ৬ সেশন বৃদ্ধির পর আশা জাগিয়েছিল লগ্নিকারীদের মধ্যে। তবে তারপর মঙ্গলবার পতন দেখা গিয়েছে দেশের দুই বেঞ্চমার্ক ইনডেক্সের। পয়েন্ট কমেছে দুই সূচকের। এর মধ্যে নিফটি৫০-র পতন হয়েছে শতাংশের নিরিখে সবচেয়ে বেশি। এই সূচক কমেছে ০.৪০ শতাংশ বা ১০৩ পয়েন্ট। নিফটি৫০ রয়েছে ২৫ হাজার ৯১০ পয়েন্টে। ০.৩২ শতাংশ বা ২৭৭ পয়েন্ট কমে সেনসেক্স রয়েছে ৮৪ হাজার ৬৭৩ পয়েন্টে (Stocks)।
বুধবারের মার্কেট কেমন থাকে সেই দিকে নজর রয়েছে লগ্নিকারী থেকে মার্কেট এক্সপার্ট সবার। তবে নিফটি৫০-র পজিটিভ স্টার্টের ইঙ্গিত পাওয়া গিয়েছে। দিনের জন্য কোন কোন স্টকে বাজার বিশেষজ্ঞরা নজর রাখতে বলেছেন জেনে নিন।
অরবিন্দ লিমিটেড: ডাউন বাজারেও ৩.৩৭ শতাংশ বেড়ে এই সংস্থার স্টকের দাম হয়েছে ৩৪৬ টাকা। এর টার্গেট প্রাইস ৩৭০ টাকা এবং এর স্টপ লস ৩৩৩ টাকা। এই স্টকে নতুন করে বুলিশ প্যাটার্ন ফর্মের কথা জানিয়েছেন বাজার বিশেষজ্ঞরা। তাই এই স্টক নিয়ে নজর বেড়েছে লগ্নিকারীদের মধ্যে।
গোকুল অ্যাগ্রো রিসোর্সেস লিমিটেড: এই সংস্থার স্টক নিয়ে আশাবাদী মার্কেট এক্সপার্টরা। কনসলিডেশনের পরে এই স্টকেও স্ট্রং বুলিশ মোমেন্টাম তৈরি হয়েছে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। এই স্টকের দাম ২১১ টাকা। এর টার্গেট প্রাইস ২২৬ টাকা এবং এর স্টপ লস ২০৩ টাকা।

আরও পড়ুন: Social Media is Prohibited: কাদের হাতে থাকবে শিশুদের ডিজিটাল ভবিষ্যৎ?
সেন্ট্রাল ডিপোজিটরি সার্ভিস লিমিটেড: সিডিএসএল-এর স্টকে ধারাবাহিক এবং শক্তিশালী বুলিশ প্যাটার্ন তৈরি হয়েছে বলে জানিয়েছেন বাজার বিশেষজ্ঞরা। এই স্টকের দাম এখন ১ হাজার ৬০৫ টাকা। এর টার্গেট প্রাইস ১ হাজার ৬৪৫ টাকা এবং এর স্টপ লস ১ হাজার ৫৯০ টাকা।
এনটিপিসি লিমিটেড: রাষ্ট্রায়ত্ত সংস্থার এই স্টকেও স্ট্রং বুলিশ প্যাটার্ন ফর্ম করেছে। এই স্টকের দাম এখন ৩২৮ টাকা। এর টার্গেট প্রাইস ৩৪৫ টাকা এবং স্টপ লস ৩২০ টাকা (Stocks)।
(শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


