Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া (Parineeti Baby Name) ও স্বামী রাঘবের ঘরে এসেছে নতুন আনন্দ। অক্টোবরের ১৯ তারিখে মা হয়েছেন পরিণীতি। মাঝেমধ্যে পরিণীতি নিজের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মাতৃত্বকালীন অভিজ্ঞতা শেয়ার করলেও, ছোট্ট নীরকে সামনে আনতে দেখা যায়নি। এবার তারা সেই অপেক্ষার অবসান ঘটিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় ছেলের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে জানিয়েছেন, তার নাম “নীর”।
দিল্লির শ্বশুরবাড়িতে ছিলেন (Parineeti Baby Name)
পরিণীতি অন্তঃসত্ত্বা থাকার সময় মুম্বই ছেড়ে দিল্লির (Parineeti Baby Name) শ্বশুরবাড়িতে ছিলেন। সেই সময় থেকেই তিনি ইউটিউব চ্যানেলের মাধ্যমে মাতৃত্বকালীন অভিজ্ঞতা শেয়ার করতেন।
আরও পড়ুন: BLO Death: জলপাইগুড়িতে BLO-এর রহস্যমৃত্যু, SIR-এর চাপই কি প্রাণহানির কারণ?
নতুন সন্তানের আগমনের খুশি এই চ্যানেলের ভক্তদের সাথে ভাগ করে নেওয়া হয়। যদিও পুরো মুখ প্রদর্শন করা হয়নি, তবে নীরের ছোট্ট পায়ে রাঘব ও পরিণীতি চুমু খাওয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন।

পরিণীতির প্রথম সন্তান (Parineeti Baby Name)
চলতি বছরের আগস্ট মাসে পরিণীতি অন্তঃসত্ত্বা হওয়ার খবর সামনে এনেছিলেন। ইনস্টাগ্রামে একটি সাদা-সোনালি কেকের ছবি পোস্ট করে তিনি লিখেছিলেন, “আমাদের ছোট্ট জগত… আসছে, আশীর্বাদ করবেন।” কেকের উপরে লেখা ছিল “1 + 1 = 3”, যা তাঁদের আসন্ন সন্তানের আগমনের ইঙ্গিত স্পষ্ট করেছিল। সেই মুহূর্ত থেকেই নেটিজেনরা উচ্ছ্বসিত হয়ে অপেক্ষা করছিলেন পরিণীতির প্রথম সন্তানের জন্য।



