Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: গুয়াহাটিতে গুরুত্বপূর্ণ ম্যাচ শুরুর আগেই বড় ধাক্কা খেল টিম ইন্ডিয়া। ভারত অধিনায়ক শুভমন গিলকে দল থেকে ছেড়ে দেওয়া হয়েছে (Shubman Gill)।
মুম্বই যাচ্ছেন গিল (Shubman Gill)
ভারত-দক্ষিণ আফ্রিকার দুই ম্যাচের টেস্ট সিরিজে প্রথম ম্যাচে লজ্জাজনক হারের পর চাপে রয়েছে ভারত। ১-০ ব্যবধানে পিছিয়ে থেকে মাঠে নামবে গম্ভীর শিবির। এই ম্যাচ ভারতকে জিততেই হবে নাহলে সিরিজ হারতে হবে দক্ষিণ আফ্রিকার কাছে। সঙ্গে হোয়াইটওয়াশ হওয়ার লজ্জা। ধাক্কা খাবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) পয়েন্ট টেবলেও। তবে মাঠে নামার আগেই বড় ধাক্কা খেল দল। ভারত অধিনায়ক গিলকে ছেড়ে দেওয়া হয়েছে (Shubman Gill)।
প্রথম ম্যাচে চোটের পর খবর ছিল গুয়াহাটিতে খেলবেন না শুভমন গিল। তবে শুক্রবার তাঁকে দল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। প্রথম ম্যাচের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র তিন বল খেলে চোট পেয়েছিলেন গিল। ঘাড়ে চোটের কারণে রিটায়ার্ড হার্ট হয়ে ড্রেসিং রুমে ফিরতে বাধ্য হন তিনি। পরে তাঁকে হাসপাতালে ভর্তি রাখতে হয়েছিল। সেই সময় থেকেই তাঁর শারীরিক অবস্থার উপর কড়া নজর রাখেন ভারতীয় ক্রিকেট বোর্ড ও চিকিৎসকরা। কারণ তাঁকে নিয়ে কোন ঝুঁকি নিতে চাইছে না BCCI আর তাই এবার তাঁকে নিয়ে নেয়া হল এই বড় সিদ্ধান্ত। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, BCCI সতর্কতা অবলম্বন করে শুভমন গিলকে স্কোয়াড থেকে ছেড়ে দিয়েছে। অর্থাৎ তিনি গুয়াহাটি টেস্টে খেলবেন না।
BCCI-এর পক্ষ থেকে জানানো হয়েছে, ‘টিম ইন্ডিয়ার শুভমন গিল, যিনি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে ঘাড়ে চোট পেয়েছিলেন। তিনি গুয়াহাটি-তে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গিয়েছেন। তাঁর অনুপস্থিতিতে ঋষভ পন্থ দ্বিতীয় টেস্টে দলকে নেতৃত্ব দেবেন।’ সঙ্গে আরও যোগ করা হয়েছে, ‘দুর্ভাগ্যবশত, শুভমন দ্বিতীয় টেস্ট খেলার জন্য পুরোপুরি ফিট ছিলেন না এবং তাঁর চোটের আরও পরীক্ষা-নিরীক্ষার জন্য মুম্বই যাচ্ছেন (Shubman Gill)।’

আরও পড়ুন: Mamata Banerjee Advised: টেলিপাড়াকে কেন ‘সমাজের দর্পণ’ বললেন তিনি?
শুভমন গিল ১৯ নভেম্বর দলের সঙ্গে গুয়াহাটি পৌঁছেছিলেন। কিন্তু ২০ নভেম্বর তাঁকে দলের প্র্যাকটিস সেশনে দেখা যায়নি। এর পর থেকেই তাঁর খেলার খবর সামনে আসতে থাকে। রিপোর্ট অনুযায়ী তিনি দল থেকে ছাড়া পেয়ে মুম্বই রওনা দিয়েছেন, সেখানেই তাঁর চিকিৎসা চলবে। আগামী দু-তিন দিন তিনি মুম্বইয়ে বিশ্রাম নেবেন এবং তার পর ডক্টর দীনশ পারদিওয়ালার সঙ্গে পরামর্শ করবেন। এর পর রিহ্যাবের জন্য তিনি BCCI -এর সেন্টার অফ এক্সেলেন্সেও যেতে পারেন বলেই জানা যাচ্ছে।
শুভমন গিলের অনুপস্থিতিতে অধিনায়কত্বের ভার উঠতে চলেছে ঋষভ পন্থের কাঁধে। আগের ম্যাচেও গিল চোট পাওয়ার পর ঋষভ পন্থই দলের অধিনায়কত্ব করেছিলেন। যদিও দলকে তখন হারের মুখে পড়তে হয়েছিল। এ দিকে, গিলের জায়গায় সাই সুদর্শন অথবা নীতীশ কুমার রেড্ডির মধ্যে একজন খেলোয়াড় প্লেয়িং ইলেভেনে সুযোগ পেতে পারেন (Shubman Gill)।


