Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: অ্যাশেজ হারের পরেই বাজবলের অবিচুয়ারি প্রকাশ করল অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম (Bazball)।
ব্যাপক সমালোচনার মুখে ইংল্যান্ড দল (Bazball)
অস্ট্রেলিয়ার মাটিতে টানা চার বার অ্যাশেজ সিরিজ হারের পর ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছে ইংল্যান্ড ক্রিকেট দলকে। গোটা ক্রিকেট বিশ্বের কাছে সমলাচিত হতে হচ্ছে ইংল্যান্ড দলকে। কাটা ঘায়ের উপর নুনের ছিটের মতো রয়েছে অস্ট্রেলিয়া সংবাদমাধ্যমগুলোর করা ব্যঙ্গ-বিদ্রুপ। অ্যাডিলেড ওভালে তৃতীয় টেস্টে ৮২ রানে হারের সঙ্গে সঙ্গেই সিরিজ জয়ের আশা শেষ হয়ে যায় বেন স্টোকসদের (Bazball)।
এই হারের পর ইংল্যান্ড দলকে তাদের দাবি পূরণে ব্যর্থ হওয়ার কারণে সমালোচনায় সমর্থক ও বিশেষজ্ঞরা। অ্যাশেজের তিন টেস্টেই অস্ট্রেলিয়ার পিচে মুখ থুবড়ে পরে ইংল্যান্ডের ব্যাটিং। তারপর খোঁচা দেওয়ার সুযোগ হাতছাড়া করেনি অস্ট্রেলিয়া মিডিয়া।
বিশেষ করে তাদের ‘ওয়েস্ট স্পোর্ট’ সংবাদপত্র ইতিহাসের পাতায় ফিরে গিয়ে ১৮৮২ সালের বিখ্যাত ‘অ্যাশেজ অবিচুয়ারি’-কে নতুন মোড় দিয়ে ইংল্যান্ডকে ব্যঙ্গ করেছে। উল্লেখ্য, ১৮৮২ সালে ব্রিটিশ সংবাদপত্র দ্য স্পোর্টিং টাইমসে প্রকাশিত একটি ব্যঙ্গাত্মক শোকবার্তাই জন্ম দিয়েছিল ক্রিকেটের প্রাচীনতম এই প্রতিদ্বন্দ্বিতার। যার নাম দেওয়া হয় অ্যাশেজ (Bazball)।

সেই ঐতিহাসিক ঘটনার আদলে এবার ইংল্যান্ড ব্যাটিংয়ের দুর্দশার পর ইংল্যান্ডের ব্যাটিং দর্শন ‘বাজবলের’ মৃত্যু ঘোষণা করলো অস্ট্রেলিয়াবন সংবাদমাধ্যম। ইংল্যান্ডের ব্যাটিংয়ের সম্পূর্ণ ব্যর্থতার প্রেক্ষিতে ওই পত্রিকায় লেখা হয়, ‘২১ ডিসেম্বর ২০২৫, দ্য ওভালে ‘বাজবল’-এর মৃত্যু হয়েছে। গভীর শোকাহত ব্রেন্ডন ম্যাককালাম ও বেন স্টোকস, তবে মূলত আর কেউ নন। শান্তিতে ঘুমাও। মাত্র তিনটি ম্যাচ ও ১১ দিনের ক্রিকেটে করুণ ইংলিশদের হারিয়ে অ্যাশেজ জিতে নিল অস্ট্রেলিয়া।’ প্রতিবেদনটিতে আরও দাবি করা হয়েছে, মাত্র ১১ দিনের মধ্যেই অ্যাশেজ নিশ্চিত করে ফেলেছে অস্ট্রেলিয়া, যা ইংল্যান্ডের জন্য অত্যন্ত লজ্জার।
আরও পড়ুন: Mamata Banerjee: পিকনিক একেবারে ২০২৬ এর জয়ের পর হবে: মমতা
সিরিজের শুরুতেই পার্থে প্রথম টেস্টে মাত্র দু’দিনে আট উইকেটে জয় পায় অস্ট্রেলিয়া। কার্যত অস্ট্রেলিয়ার বোলিংয়ের সামনে ধস নাম ইংল্যান্ড ব্যাটিংয়ের। এরপর দিন-রাতের পিঙ্ক-বল টেস্টে ব্রিসবেনেও একই ব্যবধানে আট উইকেটে হারে ইংল্যান্ড। অ্যাডিলেডে তৃতীয় টেস্টে অধিনায়ক প্যাট কামিন্সের প্রত্যাবর্তনে শক্তিশালী অস্ট্রেলিয়া ইংল্যান্ডের জোরালো লড়াই সত্ত্বেও জিততে ব্যর্থ হয়। উল্লেখযোগ্যভাবে, ২০১১ সালের জানুয়ারির পর অস্ট্রেলিয়ায় আর কোনও টেস্ট জিততে পারেনি ইংল্যান্ড (Bazball)।


