Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: চলতি আইপিএল-এ ধোনিকে নিয়ে বড় আপডেট দিলেন দলের কোচ মাইকেল হাসি (MS Dhoni)।
হঠাৎ কী হল ধোনির? (MS Dhoni)
ভারতীয় ক্রিকেটের উত্থান এক ধাপ এগিয়ে ধোনির সময়ে। তাঁর নেতৃত্বে এসেছে বিশ্বকাপও। ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি এমএস ধোনি চলতি আইপিএল-এ এখনও পর্যন্ত একটিও ম্যাচ খেলেননি। কিন্তু প্লেয়াররা চোট পেয়ে ম্যাচ খেলতে না পারলেও তাঁদের দেখা যায় ডাগআউটে, দলের হার জিতের সঙ্গে জড়িয়ে থাকে তাঁদেরও অনুভূতি। তবে চেন্নাইয়ের ম্যাচের সময় ধোনিকে দেখায় যাচ্ছে না স্টেডিয়ামে। ড্রসিং রুমেও থাকছেন না এমএস। এই নিয়েসমর্থকদের মধ্যে বেড়ে চলেছে জল্পনা। কী এমন হল চেন্নাই শিবিরে যে ধোনি ভাগ করছেন না সাজঘর? এই নিয়ে এবার বড় আপডেট দিলেন দলের কোচ মাইকেল হাসি (MS Dhoni)।
ধোনিকে নিয়ে যে সমর্থকদের মধ্যে আলাদা উন্মাদনা কাজ করে এ কথা কারোর অজানা নয়। ধোনির এক ঝলক দেখার জন্য ভক্তরা অপেক্ষা করে থাকেন ঘন্টার পর ঘন্টা। সেই ধোনি মাঠে নামতে পারেননি এখনও কিন্তু অন্তত তাঁকে মাথে দেখতে পারাও যেন ভক্তদের কাছে বড় ব্যাপার। ওই দুধের সাধ ঘোলে মেটানোর মত কিন্তু তাঁকে মাঠে দেখতে না পেয়ে কার্যত হতাশ এমএস ভক্তরা। তবে এই বিষয়ে হাসি জানিয়েছেন যে ধোনি বরাবরই দলের স্বার্থকে আগে রাখেন আর সেই কারণে তিনি ম্যাচের দিন স্টেডিয়ামে আসেন না কারণ তাঁর প্রেসেন্স যাতে দলকে কোনওভাবে বিভ্রান্ত না করে।

মাইকেল হাসি জানিয়েছেন ম্যাচের দিন এসএম হোটেলে বসেই খেলা দেখেন। কিন্তু অনুশীলনে তিনি অংশ নেন নিয়মিত। এই সিদ্ধান্তের পক্ষে রয়েছেন ধোনি স্বয়ং। কারণ তিনিও জানেন যে তিনি মাঠে থাকলে দর্শক থেকে ক্যামেরা সবই তাঁর দিকে চলে যায় অনায়াসে। এতে অনেক সময় বাকি প্লেয়ারদের জন্য অতিরিক্ত চাপের হয় (MS Dhoni)।
আরও পড়ুন: Election 2026: ইভিএম নিরাপত্তা ঘিরে তীব্র বিতর্ক বর্ধমান উত্তরে
মুম্বইয়ের বিরুদ্ধে মাঠে নামার আগে হাসি বলেছেন, ‘ধোনি একজন দলকেন্দ্রিক প্লেয়ার। সবসময় তিনি দলের স্বার্থ আগে ভাবেন। ওঁর চিনত তিনি যদি ম্যাচে আসেন, তা হলে সব মনোযোগ ওঁর দিকেই চলে যাবে। দর্শকরা ওঁকে ঘিরে উচ্ছ্বাস দেখাবেন। তিনি চান, দল যেন কোনও ধরনের বিভ্রান্তি ছাড়াই নিজেদের কাজটা করতে পারে।’ তবে হাসি জানান তিনি নিজে ব্যক্তিগতভাবে চান যে ধোনি সাজঘরে থাকুন কারণ তাঁর অভিজ্ঞতা এবং আত্মবিশ্বাস দলের জন্য ইতিবাচক। তবে শেষ সিদ্ধান্ত এমএস-র হাতে।
ধোনির মাঠে ফেরার বিষয়ে হাসি জানিয়েছেন যে ধোনির ফিটনেস উন্নতি হচ্ছে ধীরে ধীরে। তাঁর দৌড়ানো বা মাঠে হাটাচলা আগের তুলনায় অনেক উন্নতি হয়েছে। হাসির ধারণা খুব তাড়াতাড়ি ধোনি মাঠে ফিরবেন। হয়ত পরের ম্যাচে দেখা যেতে পারে। এই মুহূর্তে চেন্নাই রয়েছে ৭ নম্বরে। তবে ভক্তরা দলের জয়ের পাশাপাশি তাকিয়ে রয়েছে এমএস-র প্রত্যাবর্তনের দিকে (MS Dhoni)।


