Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: দু’মাস পূর্ণ হলে শ্রেয়স আইয়ারের স্ক্যান করাতে হবে। এর পরই তাঁর ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে (Shreyas Iyer)।
মাঠে ফিরতে আরও সময়ের অপেক্ষা শ্রেয়সের (Shreyas Iyer)
ভারতীয় ক্রিকেটের তারকা ব্যাটার শ্রেয়স আইয়ার। অস্ট্রেলিয়া সফরের সময়ে বাজে ভাবে চোট পান তিনি। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত তৃতীয় ওয়ানডে ম্যাচে তাঁর প্লীহায় চোট লাগে। চাটছি ধরার সময় ঘটে ঘটনাটি। এরপর হাসপাতালে ভর্তি করতে হয় তাঁকে। অভ্যন্তরীণ রক্তক্ষরণের কারণে সিডনিতে তাঁর অস্ত্রোপচারও করতে হয়েছিল। বর্তমানে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেও মাঠে তাঁর এক্ষুণি ফেরার কোনও সম্ভাবনা নেই। তাঁর জন্য ভক্তদের আরও দীর্ঘ অপেক্ষা করতে হবে (Shreyas Iyer)।
শ্রেয়স আইয়ারকে নিয়ে বড় আপডেট
ভারতীয় দল ৩০ নভেম্বর থেকে দক্ষিণ আফ্রিকার থেকে তিন ম্যাচের ODI সিরিজ খেলবে। এই সিরিজে শ্রেয়স আইয়ারের ফেরার কোনও সম্ভাবনা নেই বলেই ধরে নেওয়া হচ্ছে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী আরও তিন মাস তাঁকে মাঠের বাইরে থাকতে হবে। তাঁর শারীরিক উন্নতি হলেও কোনোরকম তাড়াহুড়ো করা হবে না বলেই খবর। সূত্রের খবর অনুযায়ী সম্প্রতি তিনি আল্ট্রাসোনোগ্রাফি স্ক্যান করিয়েছেন। সুস্থতার প্রক্রিয়া সঠিক ভাবেই এগোচ্ছে বলে জানা গিয়েছে। তবে তাঁকে কোনও বড় ধরণের ট্রেনিং বা ব্যায়াম থেকে দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে (Shreyas Iyer)।

আরও পড়ুন: Blo Died: BLO-র ঝুলন্ত দেহ! কাজের চাপই কি কেড়ে নিল তাঁর জীবন?
সেই রিপোর্ট অনুযায়ী দুমাস পর শ্রেয়স আইয়ারকে একটি USG স্ক্যান করতে হবে। এরপরই তাঁর ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেই জানা যাচ্ছে। যদি স্ক্যানের ফল ভাল আসে তবে তিনি বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্স (COE)-এ রিহ্যাব শুরু করতে পারবেন। তাহলে আশা করা যেতে পারে আগামী জানুয়ারি মাসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাঠে ফিরতে পারবেন তিনি। আবার কিছু রিপোর্ট অনুযায়ী ২০২৬ সালের আইপিএল-এর আগে তাঁর ফেরার সম্ভাবনা খুবই কম (Shreyas Iyer)।


