Last Updated on [modified_date_only] by Sumana Bera
কে টিভি বাংলা ডিজিটাল: বায়ু দূষণের জন্য বারংবার খবরের শিরোনামে দেশের রাজধানী দিল্লি। প্রতি বছর দীপাবলির পর থেকেই দিল্লির আকাশ বিষাক্ত ধোঁয়ার চাদরে ঢেকে যায় (Delhi Pollution)। তারই প্রতিবাদে চলতি মাসের শুরুতে দিল্লিবাসীর একাংশ ইন্ডিয়া গেটের সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন। কিন্তু রবিবার সেই দূষণ বিরোধী বিক্ষোভে যুক্ত হল এক নতুন বিতর্ক। প্রতিবাদীদের হাতে দেখা গেল কুখ্যাত মাওবাদী নেতা মাদভি হিদমার সমর্থনে পোস্টার, যার জেরে চরম উত্তেজনা।
দূষণের আড়ালে মাওবাদী পোস্টার (Delhi Pollution)
একটি ভিডিওতে স্পষ্ট দেখা গিয়েছে, ইন্ডিয়া গেটের সামনে বিক্ষোভকারীরা দিল্লির ক্রমবর্ধমান বায়ু দূষণের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন। তাঁদের ভিড়ে একজনের হাতে ছিল সেই বিতর্কিত পোস্টার— যেখানে অন্ধ্রপ্রদেশে পুলিশের গুলিতে নিহত শীর্ষ মাওবাদী নেতা মাদভি হিদমার ছবি আঁকা ছিল। এই ঘটনা সামনে আসতেই দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় নিরাপত্তা কর্মীরা। বিক্ষোভকারীদের সেখান থেকে সরে যেতে বলা হলেও তারা তাতে কর্ণপাত করেনি।
পুলিশের উপর লঙ্কাগুঁড়ো হামলা, আটক ২০ জন
পরিস্থিতি আরও উত্তপ্ত হয় রবিবার সন্ধ্যায়, যখন বিক্ষোভকারীরা দিল্লির (Delhi Pollution) রাস্তায় যান চলাচল বন্ধ করার চেষ্টা করে এবং পুলিশ কর্তাদের চোখে লঙ্কারগুঁড়ো ছেটানোর চেষ্টা করে। এই গুরুতর হামলার পরই পুলিশ সক্রিয় হয়ে ওঠে এবং বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে শুরু করে।
আরও পড়ুন: Delhi Ncr Air: মনিটরিং স্টেশনে ভয়াবহ দূষণ! বিষাক্ত ধোঁয়ায় ঢাকা রাজধানী
দিল্লি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে বিক্ষোভের জন্য মনোনীত স্থান যন্তর মন্তর ছাড়া অন্য কোথাও জমায়েত করা যায় না। তাই বিক্ষোভকারীদের ইন্ডিয়া গেট থেকে সরিয়ে দেওয়া হয় (Delhi Pollution)। বিক্ষোভ প্রদর্শন এবং পুলিশের উপর হামলার অভিযোগে এখনও পর্যন্ত ১৫ থেকে ২০ জনকে আটক করা হয়েছে। এই ঘটনায় একটি এফআইআর দায়ের করা হয়েছে এবং মাওবাদী নেতার সমর্থনে পোস্টারগুলি বিক্ষোভে কীভাবে এল, তার তদন্ত শুরু হয়েছে।
মন্ত্রীর তীব্র প্রতিক্রিয়া (Delhi Pollution)
বিক্ষোভকারীদের বিরুদ্ধে পুলিশের দ্রুত পদক্ষেপের প্রশংসা করেছেন দিল্লি উন্নয়ন মন্ত্রী কপিল মিশ্র। সোমবার এক্স হ্যান্ডেলে (পূর্বে টুইটার) একটি পোস্টে তিনি লেখেন, “গতকাল দিল্লিতে বিক্ষোভে দেখুন, দূষণকে (Delhi Pollution) ঢাল করে হাতে পোস্টার, মুখে লাল সেলাম স্লোগান। সমাজ কর্মী হিসেবে জেহাদি এবং নকশালদের নতুন মুখ।” তিনি এই ঘটনাকে “এই ধরণের মতাদর্শের উপযুক্ত উত্তর” বলেও মন্তব্য করেন।
আরও পড়ুন:Mallikarjun Kharge: মালবাজার ও মেমারিতে BLO-র মৃত্যু, খাড়গের পোস্টে উত্তাল রাজনীতি!
উল্লেখ্য, কিছুদিন আগেই অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড় এবং তেলেঙ্গানার সীমান্তবর্তী জঙ্গল এলাকায় নিরাপত্তাবাহিনীর অভিযানে মাদভি হিদমা-সহ মোট ছয়জন মাওবাদী নেতা নিহত হয়েছিলেন।


