Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
এ এক অন্য BLO. অসহায় বৃদ্ধ বৃদ্ধার এনুমারেশন ফর্ম ফিল আপ করার জন্য নেই পাসপোর্ট সাইজের ছবি, জমা দিতে পারছেন না ফর্ম। নিজের মোবাইলে ছবি তুলে টাকা খরচ করে স্টুডিওতে গিয়ে ছবি প্রিন্ট করিয়ে বাড়ি গিয়ে ফর্ম ফিল আপ করে জমা নিলেন BLO (Bankura SIR)।
চলছে SIR, চাপে BLO-রা (Bankura SIR)
গোটা রাজ্য জুড়ে চলছে SIR এর কাজ। এনুমারেশন ফর্ম পূরণ করা থেকে জমা দেওয়া সব মিলিয়ে বেশ ব্যস্ত সকলেই। BLO রাও বেশ ব্যস্ত ভোটারদের কাছে ফর্ম পৌঁছে দেওয়া ও সেই ফর্ম সংগ্রহ করার কাজে। কিছু ক্ষেত্রে দেখা গিয়েছে এই কাজ করতে গিয়ে নাজেহাল হয়ে উঠেছেন BLO রা। কোথাও BLO রা আন্দোলন করছে, কাজের চাপে মৃত্যুর ঘটনাও ঘটেছে BLOদের এমনই অভিযোগ উঠেছে।
ছবি নিয়ে সমস্যায় অসহায় দম্পতি (Bankura SIR)
তবে বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের পাহাড়পুর পূর্ব বুথে দেখা গেল মানবিক BLOকে। পাহাড়পুরের এক বৃদ্ধ দম্পতি দুজনেই অসুস্থ। বাড়িতে তাদের আর কেউ নেই। এই পরিস্থিতিতে চরম সমস্যায় পড়েছেন প্যারালাইসিস আক্রান্ত বৃদ্ধ দম্পতি। ফর্ম ফিল আপ করার জন্য প্রয়োজন পাসপোর্ট সাইজের ছবি। স্টুডিও থেকে সেই ছবি করে আনার সামর্থ টুকুও তাদের নেই।
আরও পড়ুন: Dhaka: ফুসফুস এবং হৃদ্যন্ত্রে সংক্রমণ: ঢাকার হাসপাতালে খালেদা জিয়া
সহায় যখন BLO (Bankura SIR)
বিষয়টি জানতে পারেন ওই বুথের BLO মীর বদরুদ্দোজা। এরপরেই BLO ওই অসুস্থ বৃদ্ধ বৃদ্ধার বাড়িতে যান নিজের মোবাইলে তাদের ছবি তোলেন এবং স্টুডিওতে গিয়ে নিজের টাকা খরচ করে পাসপোর্ট সাইজের ছবি এনে নিজেই ফর্ম ফিল আপ করে জমা নেন। বিএলও-র এই অভিনব কাজে খুশি বৃদ্ধ দম্পতি।



