Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: সকাল থেকেই রাজ্যজুড়ে চলছে (Suvendu Adhikari) ভোটগণনা। প্রাথমিক ট্রেন্ডে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। এই আবহে সূত্রের খবর, নন্দীগ্রামে ৩১০০ ভোটে এগিয়ে রয়েছেন শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেছেন, “ইভিএম সবে খুলছে। এখন বড় করে কিছু দেখা ঠিক নয়। নন্দীগ্রামে প্রাথমিকভাবে এগিয়ে রয়েছি ৩১০০ ভোট নিয়ে। ভেবেছিলাম ১১০০ পাব।”
WB Counting Poll: প্রথম ট্রেন্ডে টানটান লড়াই, কার খাতায় কত আসন?
ভোট গণনা (Suvendu Adhikari)
গত ১৫ মার্চ রাজ্যে নির্বাচন ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। ২৩ এপ্রিল, ২৯ এপ্রিল দুই দফায় ভোট গ্রহণ হয়েছিল রাজুজুড়ে। তার মধ্যে একটি বিধানসভা কেন্দ্রে ইতিমধ্যে রিপোল-এর নির্দেশ দিয়েছে কমিশন। সকাল থেকেই চলছে ভোট গণনা। প্রাথমিক ট্রেন্ডে খানিকটা এগিয়ে বিজেপি। তবে দেখা যাক শেষে জয়ের হাসি হাসবে কে?


