Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: অসুস্থ হয়ে ঢাকার এক হাসপাতালে ভর্তি বিএনপি সভানেত্রী খালেদা জিয়া(Khaleda Zia)। ৮০ বছর বয়সি নেত্রীর ফুসফুস এবং হৃদ্যন্ত্রে সংক্রমণ ধরা পড়েছে বলে জানা গিয়েছে(Dhaka)। তাঁর চিকিৎসার জন্য মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। হাসপাতালে ভর্তি করানোর পরে মেডিক্যাল বোর্ড জানায়, প্রথম ১২ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে খালেদাকে। এই সময়টি খুবই গুরুত্বপূর্ণ(Dhaka: ফুসফুস এবং হৃদ্যন্ত্রে সংক্রমণ: ঢাকার হাসপাতালে খালেদা জিয়া)।
দীর্ঘদিন ধরেই শারীরিক সমস্যায় খালেদা (Dhaka)
প্রবীণ বিএনপি নেত্রী খালেদা দীর্ঘদিন ধরেই বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন। লিভার সিরোসিস, কিডনি সংক্রান্ত সমস্যা, হৃদ্রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস-সহ বেশ কিছু শারীরিক সমস্যা রয়েছে তাঁর। চিকিৎসার জন্য তাঁকে লন্ডনেও নিয়ে যাওয়া হয়। লন্ডনে চিকিৎসকদের তত্ত্বাবধানে কয়েক মাস থাকার পরে বাংলাদেশে ফেরেন তিনি। গত মাসেও স্বাস্থ্যপরীক্ষার জন্য তাঁকে হাসপাতালে যেতে হয়। এক দিন হাসপাতালে ভর্তি থেকে বাড়ি ফেরেন তিনি। এ বার ফের তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়।
পর্যবেক্ষণে রাখা হবে খালেদাকে (Dhaka)
ঢাকার হাসপাতালের মেডিক্যাল বোর্ডের চিকিৎসক এফএম সিদ্দিকী জানান, প্রথম ১২ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে খালেদাকে। তিনি বলেন, “ খালেদার বুকে সংক্রমণ হয়েছে। হার্টের সমস্যা আগে থেকেই ছিল। পরবর্তী ১২ ঘণ্টা খুব গুরুত্বপূর্ণ।” তিনি আরও জানান, হৃদ্যন্ত্র এবং ফুসফুসে সংক্রমণ ছড়িয়ে পড়ার কারণেই খালেদাকে দ্রুত হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
আরও পড়ুন: Kasba Incident: হোটেল ঘর থেকে যুবকের দেহ, পালানো দুই সঙ্গী আটক, খুনের গন্ধ পাচ্ছে পুলিশ!
‘উদ্বেগের কারণ নেই’ (Dhaka)
খালেদার স্বাস্থ্য নিয়ে উদ্বেগের কারণ নেই বলে আশ্বস্ত করেছে বিএনপি শিবির। বিএনপির স্থায়ী কমিটির সদস্য তথা খালেদার ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন জানান, বিএনপি নেত্রীর বর্তমান অবস্থা নিয়ে উৎকণ্ঠার কিছু নেই।



