Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: নিউ মার্কেট সংলগ্ন মির্জা গালিব স্ট্রিটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুর পর আরও কড়া পদক্ষেপ প্রশাসনের (Kolkata Fire)। অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে গাফিলতির অভিযোগে নিউ মার্কেট এলাকার একাধিক হোটেলের বিরুদ্ধে শুরু হয়েছে অভিযান।
কর্তৃপক্ষকে জবাব (Kolkata Fire)
ইতিমধ্যেই ১১টি হোটেল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। এরই মধ্যে নতুন করে আরও ১৭টি হোটেলকে শোকজ নোটিস দিয়েছে দমকল। ২৪ ঘণ্টার মধ্যে হোটেল কর্তৃপক্ষকে জবাব দিতে বলা হয়েছে। সন্তোষজনক উত্তর না মিললে সংশ্লিষ্ট হোটেলগুলিতেও তালা পড়তে পারে বলে জানা যাচ্ছে।
শোকজের তালিকায় (Kolkata Fire)
নতুন করে মার্কুইজ স্ট্রিটের ১০টি হোটেলকে শোকজ করা হয়েছে। এছাড়াও মির্জা গালিব স্ট্রিটের ৫টি, এসএন ব্যানার্জি রোডের ১টি এবং তপসিয়া রোডের ১টি হোটেল রয়েছে শোকজের তালিকায়।
আরও পড়ুন: Jalpaiguri: ছয় স্কুলছাত্রীকে প্রলোভন দেখিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ
পদক্ষেপে স্পষ্ট
অগ্নিকাণ্ডের পর হোটেলগুলিতে অগ্নিনির্বাপণ ব্যবস্থা, নিরাপত্তা বিধি এবং প্রয়োজনীয় পরিকাঠামো ঠিকমতো রয়েছে কি না, তা খতিয়ে দেখছে প্রশাসন। একের পর এক হোটেলকে শোকজ এবং বন্ধ করার ঘটনায় নিউ মার্কেট চত্বরের হোটেল মালিকদের মধ্যে তৈরি হয়েছে চাপানউতোর। ৯ প্রাণহানির ভয়াবহ ঘটনার পর এবার নিরাপত্তা বিধি লঙ্ঘনের বিরুদ্ধে যে প্রশাসন কোনওরকম আপস করতে নারাজ, একের পর এক পদক্ষেপে সেটাই স্পষ্ট।



