Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: সামনে বিয়ে আর মাত্র কয়েক মাসের অপেক্ষা। ইতিমধ্যেই সেরেছেন এনগেজমেন্ট (Ananya Guha Reacts)। নতুন বছরের মার্চেই চারহাত এক হবে অভিনেত্রী অনন্যা গুহ ও জনপ্রিয় ভ্লগার সুকান্ত কুণ্ডুর। সোশ্যাল মিডিয়ায় প্রতিদিনই তাঁদের নানান মুহূর্তে ভরে ওঠে অনুরাগীদের টাইমলাইন। সেই চলতি ভ্লগেই ধরা পড়ল এমন এক ছবি, যা হঠাৎই সকলকে ভাবিয়ে তুলেছে।

ছবি দেখে উদ্বেগ বাড়ল অনুরাগীদের (Ananya Guha Reacts)
সোশ্যাল মিডিয়ায় সুকান্ত শেয়ার করেছেন একটি ছবি মাথা ও মুখে ব্যান্ডেজ, কপাল ও হাতে চোট, রক্তাক্ত চেহারা। ছবির ক্যাপশনে লিখেছেন, ‘কবে আবার পোস্ট করতে পারব জানি না। আজ সকালে শুট করতে গিয়ে এই অবস্থা। পাশে থেকো।’ ছবি দেখে মুহূর্তেই উদ্বেগ ছড়িয়ে পড়ে অনুরাগীদের মধ্যে। কেউ প্রশ্ন তুলেছেন, “এমন অবস্থা হলো কী করে?” আবার কেউ লিখেছেন “অনন্যা, অন্তত তুমি জানাও কী হয়েছে!”
গুরুতর চোট? (Ananya Guha Reacts)
সুকান্তের পোস্টে নজর কাড়ে অভিনেত্রী অনন্যার দিদি অলকানন্দা গুহর কমেন্ট, “তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো।” এই মন্তব্য আরও জল্পনা বাড়ায়। অনেকে ধরে নেন, ঘটনা বেশ গুরুতর। যদিও সুকান্ত কিছু মন্তব্যের জবাব দেন নিজেই। তিনি লিখেছেন, “শুটিং করতে গিয়ে ধাক্কা।”

চোট নাকি শুটিংয়ের দৃশ্য? (Ananya Guha Reacts)
ঘটনার সত্যতা জানতে যোগাযোগ করা হয় অনন্যা গুহের সঙ্গে। চোট কি সত্যিই গুরুতর? না কি সবটাই প্রচারের অঙ্গ? অনন্যা জানালেন, “কিছুই হয়নি। শুটিং করছিলাম। আমরা যে ‘সিরিয়াল বৌমা’র কন্টেন্ট শুট করি, সেখানকারই একটি দৃশ্য। একদম ঠিক আছে সুকান্ত।” অর্থাৎ ছবির আঘাত ছিল সম্পূর্ণই শুটিংয়ের জন্য তৈরি লুক বাস্তবের চোট নয়।
আরও পড়ুন: Sholay Screening Cancelled: শেষমুহূর্তে কেন থেমে গেল ‘শোলে’-র গোল্ডেন জুবিলি স্ক্রিনিং?
ভালই আছেন সুকান্ত!
বিয়ের আগের এই সময়ে এমন ছবি দেখে স্বাভাবিকভাবেই চিন্তায় পড়েছিলেন অনুরাগীরা। তবে অভিনেত্রী নিজেই স্পষ্ট করে দেওয়ায় এখন স্বস্তি এসেছে সকলের মনে। শুটিংয়ের চাহিদায় কখনও কখনও এমন নাটকীয় লুক তৈরি করতেই হয়। সুকান্তও এখন সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক রয়েছেন।



