Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ২০২২ সালের প্রাথমিক টেটে (TET) উত্তীর্ণ প্রার্থীদের নতুন নিয়োগ প্রক্রিয়ায় বয়স ছাড়ের সুযোগ দেওয়ার আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। ২০২২ সালের টেট উত্তীর্ণরা বয়সে ছাড় চেয়ে ২০২৫ সালের নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে চেয়ে হাইকোর্টে আবেদন জানান ২০২২ টেট উত্তীর্ণ প্রার্থীদের একাংশ। সেই মামলাতেই বুধবার বিচারপতি বিশ্বজিৎ বসু সেই আবেদন খারিজ করে দিলেন।
প্রাথমিকে নিয়োগের কোন বিজ্ঞপ্তি জারি হয়নি (TET)
মামলাকারি চাকরিপ্রার্থীরা ২০২২ সালের শেষের দিকে টেট (TET) পাস করেন। কিন্তু সেই সময় প্রাথমিকে নিয়োগের কোন বিজ্ঞপ্তি জারি না হওয়ায় অনেকেরই বয়স সীমা পেরিয়ে যায়। চলতি বছরের সেপ্টেম্বরে ১৩ হাজারেরও কিছু বেশি শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। কিন্তু এখনও সেই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়নি। চলতি মাসেই এই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে বলে জানায় পর্ষদ। কিন্তু নতুন নিয়োগ প্রক্রিয়ায় বয়স ছাড়ের বিষয়ে উল্লেখ না থাকায় বয়সসীমার ছাড় চেয়ে এই নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়ার জন্য কলকাতা হাইকোর্টে আবেদন করেন ২০২২ টেট উত্তীর্ণ প্রার্থীরা। সেই মামলাতেই বুধবার বয়স ছাড় দিয়ে নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়ার আবেদন খারিজ করে দিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু।
আরও পড়ুন: Cyclone Senyar: ঘূর্ণিঝড় সেনিয়ারের দাপটে দক্ষিণ ভারতে ভারী বৃষ্টি, বঙ্গের আবহাওয়া থাকবে কেমন?
মামলাকারী প্রার্থীদের আইনজীবীর যুক্তি ছিল ২০১৭ সালেও এই ধরনের একটি মামলায় আদালত ২০১৭ সালের পরীক্ষার্থীদের বয়সের ছাড় দিয়েছিল। পর্ষদের আইনজীবী পালটা দাবি করেন, ২০১৬ সালের রুল চ্যালেঞ্জ হয়নি। তাই সেই রুলে কোনও ভাবেই হস্তক্ষেপ করা যাবে না। সব পক্ষের বক্তব্য শুনে বিচারপতি বসু আবেদন খারিজ করে দেন।


