Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: বহিষ্কৃত তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা করাকে চ্যালেঞ্জ জানিয়ে শোভনদেব চট্টোপাধ্যায়ের দায়ের করা মামলার শুনানি কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে(LOP Contro HC)।
বিচারপতির প্রশ্নবাণ (LOP Contro HC)
বুধবার বিচারপতি কৃষ্ণা রাওয়ের একাধিক প্রশ্নবাণে জর্জরিত রাজ্যের আইনজীবী। বিরোধী দলের পক্ষ থেকে বিরোধী দলনেতা কে হবেন, তার প্রথম প্রস্তাব আসার পরও কেন উপেক্ষা করলেন স্পিকার? একই রাজনৈতিক দল থেকে দু’টো বিরোধী দলনেতার প্রস্তাব এলে স্পিকারের কী করনীয়?
বিচারপতি প্রশ্ন করেন কেন প্রধান বিরোধী দলের দেওয়া প্রস্তাবকে মান্যতা দিলেন না স্পিকার? প্রথম প্রস্তাবকে উপেক্ষা করে কেন দ্বিতীয় প্রস্তাবকে মান্যতা দেওয়া হল? প্রধান বিরোধী দলের ৭৮ জন বিধায়কের সর্বসম্মতিক্রমে নেওয়া সিদ্ধান্তকে কেন অমান্য করে দু’জন বিধায়কের দেওয়া প্রস্তাবকে কেন মান্যতা দেওয়া হল?
স্পিকারকে বিচারপতিকে জিজ্ঞাসা করেন হাউসে কি এই নিয়ে আলোচনা করেছেন, তদন্ত করেছেন? রাজ্যের আইনজীবীর উদ্দেশ্যে বিচারপতির প্রশ্ন খতিয়ে না দেখে কি করে সিদ্ধান্ত নিলেন কোনটা সঠিক ও কোনটা ভুল প্রস্তাব?(LOP Contro HC)
মঙ্গলবার শুনানির শেষ পর্যায়ে শোভনদেব চট্টোপাধ্যায়ের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন লোকসভায় বিক্ষুব্ধ সাংসদরা অন্য দলে যোগ দিয়েছেন। তারা কোনও ব্লক তৈরি করেননি। তাই কোনও সমস্যা হয়নি(LOP Contro HC)। কিন্তু, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহা বিধানসভার স্পিকারকে যে চিঠি দিয়েছেন, তাতে তাঁরা নিজেদের একটি ‘ব্লকের’ বলে দাবি করেছেন। বুধবার দুপুর দু’টোয় আবারও এই মামলার শুনানি।



