Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: ২০০৬ সালে ইন্ডিয়ান আইডল-এর মঞ্চে প্রথমবার নজরে আসেন গায়িকা অন্তরা মিত্র (Antara Mitra)। তাঁর অনবদ্য কণ্ঠ, স্বতঃস্ফূর্ততা এবং সংগীতের প্রতি নিবেদন তাঁকে রাতারাতি জনপ্রিয় করে তোলে। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি। বলিউড থেকে টলিউড সব জায়গাতেই সমান ছন্দে এগিয়েছেন অন্তরা।

শাহরুখ–কাজলের ছবিতে প্রথম বড় ব্রেক (Antara Mitra)
অন্তরার ক্যারিয়ারের প্রথম উল্লেখযোগ্য সুযোগ আসে শাহরুখ খান ও কাজল অভিনীত দিলওয়ালে ছবিতে। অরিজিৎ সিংয়ের সঙ্গে তাঁর যুগলবন্দি ‘রং দে তু মোহে গেরুয়া’ শোনা মাত্রই কোটি কোটি মানুষের মন কাড়ে। গানটি চার্টবাস্টারে সুপারহিট হয়ে অন্তরাকে বলিউডে স্থায়ী জায়গা করে দেয়। এরপর টলিউড ও দক্ষিণ ভারতের বহু জনপ্রিয় ছবিতেও গান গেয়ে শ্রোতাদের মন জিতে নিয়েছেন তিনি। সম্প্রতি দেব অভিনীত ‘খাদান’ ছবির কিশোরী গানেও তাঁর কণ্ঠের ঝলক তাক লাগিয়েছে সংগীতপ্রেমীদের।

কেন এত গোপনীয়তা? (Antara Mitra)
ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই নীরব ছিলেন অন্তরা পেশাগত দিক নিয়ে নানা সময়ে সাক্ষাৎকার দিলেও নিজের ব্যক্তিগত জীবন সম্পর্কে কখনোই মুখ খোলেননি অন্তরা। তাই তাঁর প্রেম, পছন্দ, সম্পর্ক এসব কিছুই ছিল সাধারণ মানুষের অজানা। ঠিক সেই কারণেই মঙ্গলবার রাতের হঠাৎ বিয়ের খবর চমকে দিয়েছে অনুরাগীদের।
কাকে বিয়ে করলেন অন্তরা মিত্র? (Antara Mitra)
পরিচিত সূত্রে জানা যায়, দীর্ঘ কয়েক বছর ধরে প্রেমের সম্পর্কে ছিলেন অন্তরা ও শৌর্য। খুব কাছের মানুষদের উপস্থিতিতেই সম্পন্ন হয় তাঁদের বিয়ের অনুষ্ঠান। চুপিসাড়ে, কোনো ঢাকঢোল না পিটিয়েই ছিমছাম সাজে লাল বেনারসি পরে সাতপাকে বাঁধা পড়লেন অন্তরা। সাজ-সজ্জায় ছিল স্বাভাবিকতা, লাল বেনারসি, মানানসই সোনার গয়না, কপালে হালকা চন্দনের কল্কা সরল অথচ মনকাড়া সাজেই মনের মানুষের গলায় মালা পরিয়ে দেন গায়িকা।
আরও পড়ুন: Sholay Screening Cancelled: শেষমুহূর্তে কেন থেমে গেল ‘শোলে’-র গোল্ডেন জুবিলি স্ক্রিনিং?

বিয়ের পরের পরিকল্পনা কী?
বিয়ের যাবতীয় আনুষ্ঠানিকতা শেষ হলেই বিদেশে হানিমুনে যাবেন নবদম্পতি। গন্তব্য নিয়ে যদিও এখনও কিছু প্রকাশ করেননি তাঁরা। ডিসেম্বরে রিসেপশন ফিরে এসে ডিসেম্বরে ধুমধাম করে রিসেপশনের আয়োজন করবেন অন্তরা ও শৌর্য। সেখানে বলিউড–টলিউডের বহু শিল্পী থেকে শুরু করে ঘনিষ্ঠ আত্মীয়–বন্ধুরা উপস্থিত থাকবেন বলে ধারণা করা হচ্ছে।



