Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: বিদ্রোহীদের বিরুদ্ধে ফের অভিযান চালাল পাক সেনা। আফগান সীমান্ত লাগোয়া এলাকায় খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু জেলায় সেনা এবং আধাসামরিক বাহিনীর যৌথ অভিযানে‘তেহরিক-ই-তালিবান পাকিস্তান’ (টিটিপি)-র অন্তত ২২ জন বিদ্রোহী নিহত হয়েছেন(Khyber Pakhtunkhwa)। এক বিবৃতিতে একথা জানিয়েছেন পাক সেনার আন্তঃবাহিনী জনসংযোগ দফতরের প্রধান লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধরি।
পাক পুলিশের সদর দফতরে হামলা (Khyber Pakhtunkhwa)
সোমবার খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে পাক সশস্ত্র পুলিশ বাহিনী ফেডেরাল কনস্ট্যাবুলারির সদর দফতরে আত্মঘাতী হামলা হয়। ইসলামাবাদের অভিযোগ, টিটিপি জঙ্গিরাই ওই হামলার জন্য দায়ী। সোমবার রাত থেকেই আফগানিস্তান সীমান্তবর্তী এলাকাগুলিতে নতুন করে জঙ্গিদমন অভিযান শুরু করে পাক যৌথবাহিনী। এখনও পর্যন্ত তাদের বিরুদ্ধে সীমান্ত লঙ্ঘনের কোনও অভিযোগ তোলেনি আফগানিস্তানের তালিবান সরকার।
কাবুলে টিটিপির এক ডেরায় বিমান হামলা (Khyber Pakhtunkhwa)
গত ৯ অক্টোবর আফগানিস্তানের রাজধানী কাবুলে টিটিপির এক ডেরায় বিমান হামলা হয়। ১০ অক্টোবর বিমানহানার ঘটনা ঘটে পাক সীমান্তবর্তী পকতিকা প্রদেশের একটি বাজারে। দু’টি হামলার জন্য পাকিস্তানকে দায়ী করেছিল আফগান তালিবান সরকার। ঘটনাচক্রে, তালিবান বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকির ভারত সফরের সূচনাপর্বেই হয় ওই বিমান হামলা। তারই জবাবে ১১ অক্টোবর পাক সীমান্তে হামলা চালানো হয়, দাবি কাবুলের। তারা জানায়, ৫৮ জন পাকিস্তানি সেনার মৃত্যু হয়েছে তাদের হামলায়।
পাক সেনার পাল্টা দাবি (Khyber Pakhtunkhwa)
পাক সেনার পাল্টা দাবি, তাদের হামলায় ২০০ বেশি তালিবান সেনার নিহত হয়েছেন। শেষ পর্যন্ত সৌদি আরবের মধ্যস্থতায় দু’তরফের সংঘর্ষবিরতি হলেও ডুরান্ড লাইন (পাক-আফগান সীমান্ত) বরাবর এখনও উত্তেজনা রয়েছে। এই আবহে আফগান সীমান্তে পাক বাহিনীর টিটিপি দমন অভিযান ঘিরে নতুন করে ইসলামাবাদ-কাবুল সংঘাতের জল্পনা দানা বেঁধেছে।



