Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: মোহনবাগান সুপার জায়ান্টের কোচ (Mohun Bagan New Coach) বদল হল। হোসে মোলিনার জায়গায় সবুজ-মেরুনের নতুন হেড স্যার হলেন সের্জিও লোবেরা রডরিগেজ। বাকি মরসুমের জন্য তিনিই দলের কোচিং দায়িত্ব সামলাবেন। বুধবার তাঁর সঙ্গে চুক্তি হল মোহনবাগান সুপার জায়ান্টের। জেমি ম্যাকলারেন, জেসন কামিন্স, বিশাল কাইথদের নিয়ে ৩০ নভেম্বর থেকেই অনুশীলনে নেমে পড়ছেন তিনি।
ব্যর্থতাতেই সরলেন মোলিনা (Mohun Bagan New Coach)
গত মরসুমে আইএসএল লিগ-শিল্ড ও আইএসএল কাপ জেতানো হোসে মোলিনাকে (Mohun Bagan New Coach) ছাঁটাই করে দিল মোহনবাগান। তিনিই প্রথম কোচ হিসাবে এমবিএসজি-কে একই সঙ্গে আইএসএল লিগ-শিল্ড ও কাপ জিতিয়েছিলেন। কিন্তু চলতি মরশুমে মোলিনার পারফরমেন্স মোটেও ভাল নয়। ডুরান্ড কাপ ও সুপার কাপে ব্যর্থ দল। ইস্টবেঙ্গলের কাছে দু’বার ডার্বি হারতে হয়েছে। তার সঙ্গে এফসি কাপ খেলতে না যাওয়ার জন্য সমর্থকদের ক্ষোভও চরণে পৌঁছেছিল। নতুন খেলোয়াড় সই করানো নিয়ে টিম ম্যানেজমেন্টের সঙ্গে মোলিনার মতপার্থক্য সামনে এসেছিল। সবমিলিয়ে তাই ব্যর্থতার কারণেই অবশেষে সবুজ মেরুনের কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হল মোলিনাকে।

সের্জিওর উপর আস্থা (Mohun Bagan New Coach)
ভারতীয় ফুটবলকে হাতের তালুর মতো চেনেন এই স্প্যানিশ (Mohun Bagan New Coach) কোচ। তাঁর ঝুলিতে রয়েছে আইএসএল শিল্ড এবং লিগ জয়ের অভিজ্ঞতা। রয়েছে বার্সেলোনার মতো ক্লাবে কোচিং করানোর অভিজ্ঞতাও। তাঁর এই সাফল্যের কথা মাথায় রেখেই বাকি মরসুমের জন্য সের্জিওর উপর আস্থা রাখছে মোহনবাগান সুপার জায়ান্ট ম্যানেজমেন্ট।
লোবেরার নজরকাড়া সাফল্য
আইএসএল জয়ী স্প্যানিশ কোচ লোবেরার ২ বার আইএসএল শিল্ড ও একবার কাপ জয়ের অভিজ্ঞতা রয়েছে। সুপার কাপও রয়েছে তাঁর ঝুলিতে। বার্সেলোনার মতো ক্লাবে কোচিং করিয়েছেন। সব মিলিয়ে লোবেরার উপরই আস্থা রাখল মোহনবাগান। ২০১৮-১৯ মরশুমে তাঁর কোচিংয়ে এফসি গোয়া আইএসএল ফাইনালে উঠেছিল। পরের বছর লিগ উইনার্স শিল্ডও জেতে গোয়া। এই সাফল্যের পর ২০২০ সালে গোয়া ছেড়ে মুম্বই সিটি এফসির কোচ হন লোবেরো।মুম্বই কোচ হিসেবে প্রথম মরশুমেই লোবেরা অসামান্য সাফল্য অর্জন করেন। মুম্বইকে প্রথমবার লিগ শিল্ড জিততে সাহায্য করেন। প্লে-অফ জেতে মুম্বই। ইন্ডিয়ান সুপার লিগে লোবেরাই একমাত্র কোচ যিনি দু’বার লিগ শিল্ড জয় করেছেন। মুম্বইয়ে পর ২০২৩ সাল থেকে এপর্যন্ত ওড়িশা এফসির কোচ ছিলেন তিনি। তাঁর কোচিংয়ে গত বছর সুপার কাপের ফাইনালে উঠেছিল ওড়িশা।
চুক্তিতে সই (Mohun Bagan New Coach)
এমবিএসজি-এর চুক্তিতে সই করার পর সের্জিও বলেছেন, ‘‘মোহনবাগান সুপার জায়ান্টে দায়িত্ব নেওয়া আমার কাছে বিরাট সম্মানের। এই ক্লাবের অনেক ইতিহাস রয়েছে, রয়েছে আবেগ আর উচ্চাকাঙ্ক্ষা। আমি প্রতিশ্রুতিবদ্ধ এমন একটি দল গড়ে তুলতে, যারা খেলবে সাহসিকতা, নিজস্ব পরিচয় এবং জয়ের মানসিকতা নিয়ে। আমরা একসঙ্গে কাজ করব, যাতে এই অধ্যায় হয়ে ওঠে অবিস্মরণীয়।’’
আরও পড়ুন: Suvendu Adhikari: মমতার হুঁশিয়ারির পাল্টা শুভেন্দুর কটাক্ষ, রাজনীতিতে উত্তাপ তুঙ্গে!
একই সঙ্গে তিনি বলেছেন, ‘‘এই দলে আছে প্রতিভা আর হৃদয়ের শক্তি, যা ভারতীয় ফুটবলে আধিপত্য বিস্তার করতে সক্ষম। আমি এখানে এসেছি সেই সম্ভাবনাকে আরও উচ্চতায় তুলে নিয়ে যেতে। মোহনবাগান শীর্ষে থাকার যোগ্য, আর আমরা প্রতিদিন কাজ করব সেই স্বপ্নকে বাস্তবে পরিণত করতে।’’


