Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina) , তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয় ও কন্যা সায়মা ওয়াজেদ পুতুলকে নতুন শহর প্রকল্প পূর্বাচল সংক্রান্ত জমি বরাদ্দ দুর্নীতির মামলায় আদালত কারাদণ্ড দিয়েছে। অভিযোগ ছিল, সরকারি জমি বা প্লটের বরাদ্দে অনিয়ম ও বেনামী ব্যবসায়িক স্বার্থ সংযুক্ত ছিল।
তিনটি পৃথক রায়ে প্রতিটি মামলায় সাত বছর করে সাজা (Sheikh Hasina)
ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ আদালত এই মামলার তিনটি পৃথক রায়ে (Sheikh Hasina) প্রতিটি মামলায় সাত বছর করে সাজা দিয়েছেন, ফলে শেখ হাসিনার মোট কারাদণ্ড হয়েছে ২১ বছর। একই সঙ্গে তাঁর ছেলে ও কন্যাকেও পৃথকভাবে পাঁচ বছর করে কারাদণ্ড ও এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

বাকি আসামিদের দণ্ড কার্যকর করা হয়েছে (Sheikh Hasina)
মামলায় মোট ৪৭ জন আসামি ছিল, শেখ হাসিনা ও তাঁর পুত্র-কন্যা ছাড়াও (Sheikh Hasina) ছিলেন প্রাক্তন গৃহ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, রাজউকের সাবেক চেয়ারম্যান মহম্মদ আনিসুর রহমান, শফিউল হক, সামসুদ্দীন আহমেদ চৌধুরী এবং পূরবী গোলদারসহ অনেকে। এই মামলায় একজন প্রশাসনিক কর্মকর্তা ছাড়া বাকি আসামিদের দণ্ড কার্যকর করা হয়েছে।

পৃথকভাবে ছয়টি মামলা
এই দুর্নীতি মামলার পরিপ্রেক্ষিতে জানা গেছে, ২০২৫ সালের জানুয়ারি মাসে দুর্নীতি দমন কমিশন পৃথকভাবে ছয়টি মামলা দায়ের করেছিল। মামলায় শেখ হাসিনা ছাড়াও তাঁর পরিবারের বিভিন্ন সদস্য এবং কয়েকজন প্রভাবশালী ব্যক্তি নাম ছিলেন। এর মধ্যে আজ তিনটি মামলার রায় দেওয়া হয়েছে।
আরও পড়ুন: Malda Violence: জমি মাফিয়ার তাণ্ডব হরিশ্চন্দ্রপুরে, আহত ২!
এই রায় দেশের রাজনৈতিক প্রেক্ষাপটেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে বিশ্লেষকরা মনে করছেন। কারণ, ছাত্র-গণ আন্দোলন এবং সরকারি সম্পদের অপব্যবহারের অভিযোগের মধ্যে এই মামলা রাজনৈতিক ও সামাজিক দিক থেকে নজরকাড়া ঘটনা হিসেবে ধরা হচ্ছে। দেশের ইতিহাসে সাবেক কোনো প্রধানমন্ত্রীকে এ ধরনের মামলায় দণ্ডিত করা হয়নি।


