Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: ২০২৫ সালের এসএসসি শিক্ষক নিয়োগ পরীক্ষার সমস্ত ওএমআর শিট প্রকাশ করার পাশাপাশি কমিশনের ওয়েবসাইটে আপলোডের নির্দেশ হাইকোর্টের(SSC HC)। ২০১৬ সালের মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে নিয়োগপত্র পাওয়াদের তালিকাও প্রকাশের নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার(Amrita Sinha)। বেঁধে দিলেন সময়সীমা।
হাইকোর্টের মামলায় ভাগ্য নির্ভর (SSC HC)
মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে নিয়োগপত্র পাওয়াদের মধ্যে যাঁরা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিয়েছেন, তাঁদের ভাগ্য হাইকোর্টের মামলার উপর নির্ভর করবে বলে জানিয়েছেন বিচারপতি সিনহা। নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তুলল হাইকোর্ট। অপরদিকে, কমিশন সূত্রে খবর, আজই প্রকাশ করা হতে পারে বিস্তারিত তথ্য সহ চিহ্নিত অযোগ্যদের পূর্ণাঙ্গ তালিকা।
ওএমআর শিট প্রকাশের নির্দেশ (SSC HC)
২০২৫ সালের এসএসসি শিক্ষক নিয়োগের নবম-দশম এবং একাদশ-দ্বাদশের নতুন পরীক্ষার সমস্ত ওএমআর শিট প্রকাশের নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা। আগামী ১০ ডিসেম্বরের মধ্যে কমিশনের ওয়েবসাইটে সমস্ত ওএমআর আপলোডের নির্দেশ এসএসসি-কে দিল কলকাতা হাইকোর্ট। পাশাপাশি, ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও যাঁরা নবম-দশম এবং একাদশ-দ্বাদশের নিয়োগপত্র পেয়েছিলেন তাঁদের তালিকাও তলব করলেন বিচারপতি।
তালিকা কমিশনকে দিতে নির্দেশ (SSC HC)
১০ ডিসেম্বর মধ্যেই সেই তালিকা কমিশনকে দিতে নির্দেশ বিচারপতি সিনহার। ২০১৮ সালের ২৭ নভেম্বর নবম-দশমের প্যানেলের মেয়াদ পেরিয়ে যায়। ২০১৯ সালের ১২ মার্চ পেরিয়ে যায় একাদশ-দ্বাদশের প্যানেলের মেয়াদ। তার পরে যাঁরা নিয়োগ পেয়েছিলেন কমিশনের ওয়েবসাইটে সেই তালিকাও প্রকাশ করতে নির্দেশ দিলেন বিচারপতি সিনহা। মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে যাঁরা চাকরি পেয়েছিলেন, তাঁদের মধ্যে যাঁরা বর্তমান নিয়োগ প্রক্রিয়া অংশ নিয়েছিলেন, হাইকোর্টের মামলার ভবিষ্যতের উপর তাঁদের ভাগ্যও নির্ধারণ হবে বলে জানিয়েছেন বিচারপতি সিনহা।
আরও পড়ুন: Midday meal: মিড-ডে মিল থেকে অতিরিক্ত ফি: প্রধানশিক্ষকের বিরুদ্ধে একাধিক বেনিয়মের অভিযোগে ক্ষোভ
৩১শে ডিসেম্বরেই কি প্রক্রিয়া সম্পূর্ণ হবে? (SSC HC)
বিচারপতি সিনহার এই নির্দেশের ফলে সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া ডেডলাইন ৩১শে ডিসেম্বরের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে কি না, তা নিয়েও প্রশ্ন উঠে গেল। বিচারপতি অমৃতা সিনহা গত শুনানিতে চিহ্নিত অযোগ্য বা দাগীদের বিস্তারিত তথ্য সহ পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছিলেন। বুধবার সুপ্রিম কোর্টও একই নির্দেশ দিয়েছে।
‘প্রথম দিন থেকেই স্বচ্ছতা বজায় রাখা উচিত’ (SSC HC)
বৃহস্পতিবার শুনানিতে এসএসসি-এর আইনজীবীর উদ্দেশ্যে বিচারপতির অমৃতা সিনহা বলেন, ‘আপনারা ওএমআর শিট প্রকাশ করেননি কেন? যেহেতু সুপ্রিম কোর্টের নির্দেশে নিয়োগ হচ্ছে, তাই প্রথম দিন থেকেই স্বচ্ছতা বজায় রাখা উচিত। না হলে পরে আবার অনিয়মের অভিযোগ উঠবে।’



