Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: আরজি কর-এ তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলায় সিবিআই-কে অবিলম্বে সম্পূর্ণ ঘটনাস্থল সিল করার নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি শম্পা সরকার এবং বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চের(RG Kar CBI)।
যোগসূত্রের সব জায়গা সিলের নির্দেশ (RG Kar CBI)
আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের চেম্বার-সহ ঘটনার সঙ্গে হাসপাতালের যে যে জায়গার যোগসূত্র রয়েছে,সেই সব জায়গাই সিল করার নির্দেশ দেওয়া হয়েছে।
শুনানির জন্য বিশেষ বেঞ্চ গঠন (RG Kar CBI)
শুনানির জন্য বিশেষ বেঞ্চ গঠন করা হয়েছে। মঙ্গলবার মামলার শুনানিতে বিচারপতিরা সিবিআই-এর উদ্দেশ্যে প্রশ্ন করেন- সেমিনার হল ছাড়া আর অন্য কোন কোন জায়গা সিল করা হয়েছে? তার উত্তরে সিবিআই জানায়, শুধুমাত্র সেমিনার হল সিল করা আছে।
আরও পড়ুন: Stray Dogs SC: পথকুকুর নিয়ে ফের কোন বড় নির্দেশ সুপ্রিম কোর্টের?
বৃহস্পতিবার মামলার শুনানি (RG Kar CBI)
অন্য কোনও জায়গা সিল করার প্রয়োজন নেই। এরপরই বিচারপতিরা জানান, সম্পূর্ণ ঘটনাস্থল অবিলম্বে সিল করতে হবে। বৃহস্পতিবার দুপুর দুটোয় আবারও এই মামলার শুনানি হবে। নির্যাতিতার পরিবার যে মামলা দায়ের করেছেন, আগে সেই মামলার শুনানি হবে।



