Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: পূর্ব বর্ধমান জেলার বৈয়াইচণ্ডী হাইস্কুলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে একের পর এক অনিয়মের অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করলেন ছাত্রছাত্রীদের অভিভাবক ও এলাকাবাসী(Midday meal)। অভিযোগ ওঠে স্কুলে মিড-ডে মিল নিয়মমত দেওয়া হয় না। অভিযোগ স্কুলের ফি ২৪০ টাকার পরিবর্তে ৩০০ টাকা করে নেওয়া হলেও তার যথাযথ হিসাব দেখান না প্রধান শিক্ষক।
অভিভাবকদের একগুচ্ছ অভিযোগ (Midday meal)
অভিযোগকারী অভিভাবকদের দাবি, স্কুলের বিভিন্ন খাতের টাকা আদায় হলেও তা যথাস্থানে ব্যয় হয় না। দীর্ঘদিন ধরে স্কুলের নাইট গার্ড হিসেবে কাজ করা একজন কর্মী জানান, ২০১৯ সাল থেকে তিনি কোনো বেতন পাননি, তবুও কাজ করে যাচ্ছেন বাধ্য হয়ে।
টাকা নিয়েও প্রকাশিত নয় ম্যাগাজিন (Midday meal)
এছাড়া অভিযোগ, স্কুল ম্যাগাজিনের জন্য প্রতি ছাত্রছাত্রীর কাছ থেকে ১০০ টাকা করে নেওয়া হলেও আজ পর্যন্ত সেই ম্যাগাজিন প্রকাশ করা হয়নি। ফলে ক্ষোভ আরও বেড়ে যায় ছাত্রছাত্রীদের অভিভাবকদের মধ্যে।
আরও পড়ুন: Malda Violence: জমি মাফিয়ার তাণ্ডব হরিশ্চন্দ্রপুরে, আহত ২!
স্কুল চত্বরে ভয়ানক উত্তেজনা (Midday meal)
এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে স্কুল প্রাঙ্গণে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তড়িঘড়ি বৈয়াইচণ্ডী পুলিশ ক্যাম্পের অফিসাররা ঘটনাস্থলে পৌঁছে অভিভাবক ও স্থানীয়দের শান্ত করেন। এলাকাবাসীদের দাবি, অভিযোগগুলির নিরপেক্ষ তদন্ত হোক এবং দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক।



