Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিক্রি ইতিমধ্যেই নিশ্চিত তবে সেই সঙ্গে উঠে আসছে অন্য একটি ফ্র্যাঞ্চাইজির নামও (Rajasthan Royals)।
বিক্রির পথে রাজস্থান? (Rajasthan Royals)
আইপিএল-এর পরের মরশুম শুরু হওয়ার আগেই মালিকানা বদল হতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। তবে এখন উঠে আসছে আরও একটি দলের নাম। সেই কথা ফাঁস করলেন লখনউ সুপার জায়ান্টসের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার ভাই হর্ষ গোয়েঙ্কা। সোশ্যাল মিডিয়ায় তিনি জানিয়েছেন, ‘আরসিবি-র পাশাপাশি বিক্রি হতে চলেছে রাজস্থান রয়্যালসও (Rajasthan Royals)।’

এইমুহূর্তে রাজস্থানের মালিকানার বেশিভাগ অংশ রয়েছে রয়্যালস স্পোর্টস গ্রুপের অধীনে। তাদের হাতে ৬৫ শতাংশ শেয়ার রয়েছে। এছাড়া শেয়ার রয়েছে লালচাঁদ মুরদোচ ও রেড বার্ড ক্যাপিটাল পার্টনারসের হাতেও। সেই বিষয়ে হর্ষ গোয়েঙ্কা লিখেছেন, ‘আমি শুনেছি একটি নয় দুটি দল বিক্রি হতে চলেছে, আরসিবি ও রাজস্থান। একটা বিষয় স্পষ্ট আজকের বাজারদরে প্রচুর অর্থ তুলতে চায়। সেই কারণে দুটি দল বিক্রি হতে পারে এবং ক্রেতা রয়েছে ৪-৫ জন। কে কিনতে পারে শেষ পর্যন্ত? পুনে, আহমেদাবাদ, মুম্বই, বেঙ্গালুরু ও আমেরিকার ক্রেতা রয়েছে?’

আরও পড়ুন: SSC HC: এসএসসির নয়া নিয়োগের রুল চ্যালেঞ্জ হাইকোর্টে: অভিজ্ঞতার ১০ নম্বরেই মূল আপত্তি
আরসিবি দল বিক্রির প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। বিরাটদের ফ্র্যাঞ্চাইজির মালিকানা যাচ্ছে বিখ্যাত কন্নড় প্রযোজনা সংস্থা হোমবেল ফিল্মসের হাতে। সিনেমা জগতে পরিচিত নাম হোমবেল। তবে খেলাধুলোর জগতে বিনিয়োগের ইতিহাস নেই তাদের। চলচিত্র জগতে চূড়ান্ত সফল এই প্রডাকশন হাউস পরিচিত কেজিএফ, কান্তারা, সালারের মতো ব্লকবাস্টার ছবির জন্য। তবে তারা আগে থেকেই যুক্ত ছিল আরসিবি-র সঙ্গে। ২০২৩ সাল থেকেই ফ্র্যাঞ্চাইজির মার্কেটিং এবং প্রচারের দিকটা দেখছে সংস্থাটি। দুই মালিক বিজয় কিংগাদুড় এবং চালুভে গৌড়ার সংস্থা অবশ্য আরসিবির পুরো মালিকানা কিনছে না। আংশিক মালিক হবেন তাঁরা (Rajasthan Royals)।


