Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: এ বছর নিজের বাড়িতে ভাইফোঁটার কোনও (Mamata Banerjee) আয়োজন করছেন না পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়িতে এবার ভাইফোঁটার অনুষ্ঠান হবে না। মঙ্গলবার রাতে সমাজমাধ্যমে একটি পোস্ট করে এই খবর জানিয়েছেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। তাঁর বক্তব্য, বিষয়টি নিয়ে কোনও বিভ্রান্তি থাকা উচিত নয়।
কেন এই সিদ্ধান্ত? (Mamata Banerjee)
কুণালের পোস্ট অনুযায়ী, ভোটের পর থেকে রাজ্যের (Mamata Banerjee) বিভিন্ন জায়গায় তৃণমূল কর্মী-সমর্থকদের উপর হামলা, হেনস্থা, পুলিশি হয়রানি এবং মিথ্যা মামলায় গ্রেফতারের মতো ঘটনা ঘটছে বলে অভিযোগ উঠেছে। সেই পরিস্থিতির প্রতিবাদেই এ বছর বিজয়া সম্মিলনী করেননি মমতা। একই কারণে ভাইফোঁটার অনুষ্ঠানও বাতিল রাখার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
চাইলে দেখা দেবেন দিদি
তবে পারিবারিক কালীপুজোর আয়োজন বন্ধ করা সম্ভব নয় বলেই পুজো করেছেন মমতা। কুণাল জানিয়েছেন, কেউ চাইলে তাঁর বাড়িতে দেখা করতে যেতে পারেন, কিন্তু আনুষ্ঠানিকভাবে ভাইফোঁটার কোনও পর্ব হবে না।
আরও পড়ুন: Delhi AQI: দিওয়ালির রেশ কাটতেই বিপদ! দিল্লির বাতাসে এখনও দূষণের বিষ
উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কালীপুজো এ বছর ৪৯ বছরে পা দিয়েছে। দীর্ঘদিন ধরেই এই পুজো ঘিরে রাজনৈতিক মহলে আলাদা আগ্রহ থাকে। বিশেষ করে গত কয়েক বছরে দলীয় নেতা, মন্ত্রী, আমলা ও পুলিশকর্তাদের উপস্থিতি নিয়ে নানা আলোচনা হয়েছে। ভাইফোঁটাতেও কারা মমতার কাছ থেকে ফোঁটা পাচ্ছেন, তা তৃণমূলের অন্দরে চর্চার বিষয় হয়ে উঠত।


