Last Updated on [modified_date_only] by Suparna Ghosh
কে টিভি বাংলা ডিজিটাল: বঙ্গের আকাশে ফের মৌসুমি পরিবর্তনের ইঙ্গিত(Weather)। একসঙ্গে দু’টি নিম্নচাপের প্রভাবে রাজ্যের আবহাওয়ার উপর পড়ছে সরাসরি প্রভাব। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা সামান্য বেড়েছে, তবে দিন ও রাতের উষ্ণতার ব্যবধান এখনও স্বাভাবিকের নিচে রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে—এই পরিস্থিতি সোমবার পর্যন্ত চলবে। এরপর মঙ্গলবার থেকেই পারদ ফের নামতে শুরু করবে।
দক্ষিণবঙ্গে কুয়াশার সম্ভাবনা(Weather)
আবহাওয়া(Weather)দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার সকালেই তাপমাত্রায় হালকা বৃদ্ধি দেখা গিয়েছে। আগামী দুই থেকে তিন দিন দক্ষিণবঙ্গে তাপমাত্রা আরও কিছুটা বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা সোমবার পর্যন্ত ১৭ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। অন্যদিকে পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা থাকবে ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে, যা স্বাভাবিকের তুলনায় খানিক কম।
শনিবার ও রবিবার থেকে শহর ও শহরতলিতে কুয়াশার সম্ভাবনা আরও বাড়বে। বিশেষত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকালের দিকে ঘন কুয়াশা ছড়িয়ে পড়তে পারে। উপকূলবর্তী জেলাগুলিতে কুয়াশার মাত্রা আরও বেশি হবে বলে পূর্বাভাস রয়েছে। তবে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই, পুরো রাজ্যেই আকাশ পরিষ্কার থাকবে।
মঙ্গলবার থেকে ফের নামবে পারদ(Weather)
আবহাওয়া(Weather)দফতরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার থেকে তাপমাত্রা আবারও কমতে শুরু করবে। সপ্তাহের শেষের দিকে ঠান্ডা আরও বাড়তে পারে। হাওয়া অফিস জানিয়েছে, শুক্রবারের মধ্যে মহানগর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে।

আজ সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ০.২ ডিগ্রি কম। শুক্রবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ০.৫ ডিগ্রি কম। দিন ও রাতের তাপমাত্রায় এই ওঠানামাই মৌসুমি পরিবর্তনের লক্ষণ বলে মনে করছেন আবহবিদরা।
উত্তরবঙ্গে জমজমাট শীত
রাজ্যের উত্তরের জেলা গুলিতে আগেই নেমে এসেছে শীত। দার্জিলিংয়ে তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে, যা পর্যটকদের কাছে শীতের প্রকৃত স্বাদ এনে দিচ্ছে। পরিষ্কার আকাশে দিনের বেলায় তাপমাত্রা খানিক বাড়লেও সকাল ও রাতের দিকে কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে। উত্তরবঙ্গে আপাতত তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।

আরও পড়ুন: Sealdah Division: রাজ্য পুলিশের নিয়োগ পরীক্ষা, ছুটির দিনেও মিলবে অতিরিক্ত লোকাল ট্রেন পরিষেবা
আগামী কয়েক দিন কেমন থাকবে আবহাওয়া?
সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গে তাপমাত্রা থাকবে স্বাভাবিকের নিচে। শহর ও উপকূলবর্তী জেলাগুলিতে সকালের দিকে কুয়াশা ঘন হবে। মঙ্গলবার থেকে ঠান্ডা ফের জোরাল হবে। সপ্তাহের শেষে কলকাতায় তাপমাত্রা নামতে পারে ১৫ ডিগ্রিতে। দু’টি নিম্নচাপের প্রভাবে হালকা ওঠানামা থাকলেও শীতের আমেজ ফের বাড়বে—এমনটাই ইঙ্গিত দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস।


