Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: নভেম্বরের শুরুতেই রাজ্যে যে মৃদু শীতের আমেজ আঁচ (WB Weather) করা গিয়েছিল, মাসের শেষে এসে তা একপ্রকার উধাও। সকাল-সন্ধ্যার হালকা শিরশিরে হাওয়া কোথায় যেন লোপ পেয়েছে। আবহাওয়াবিদদের মতে, দক্ষিণের ঘূর্ণিঝড় ‘দিটওয়া’–র সরাসরি প্রভাব পশ্চিমবঙ্গে না পড়লেও তার পরোক্ষ প্রভাবে রাজ্যের তাপমাত্রা কিছুটা বেড়েছে।
নতুন করে শীত নেমে আসার সম্ভাবনা নেই (WB Weather)
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত তিন দিনের মধ্যে (WB Weather) তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না। অর্থাৎ কলকাতা-সহ রাজ্যের কোথাও আপাতত নতুন করে শীত নেমে আসার সম্ভাবনা নেই। নভেম্বরের শেষ কয়েকদিন সাধারণত শীতের আগমনী হাওয়া বইতে শুরু করলেও এবারের পরিস্থিতি ব্যতিক্রম-তাপমাত্রা স্থিতিশীল থাকায় ঠান্ডার স্বাদ মিলছে না। তবে আশা রাখা যায়, পরবর্তী তিন দিন পার হলে ধীরে ধীরে পারদ নামতে শুরু করবে। তখনই রাজ্যজুড়ে ফের শীতের স্পষ্ট উপলব্ধি মিলতে পারে।

দ্রুত গতিতে স্থলভাগের দিকে এগোচ্ছে (WB Weather)
এদিকে ঘূর্ণিঝড় দিটওয়া বর্তমানে দ্রুত গতিতে স্থলভাগের দিকে (WB Weather) এগোচ্ছে। হাওয়া অফিসের তথ্য অনুযায়ী, শেষ ছয় ঘণ্টায় প্রায় ৮ কিলোমিটার গতিতে উত্তর এবং উত্তর-পশ্চিম দিক বরাবর অগ্রসর হয়েছে এই সিস্টেম। শনিবার দুপুরের তথ্য বলছে, পুদুচেরী থেকে প্রায় ২৮০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পূর্বে এবং চেন্নাই থেকে ৩৮০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল দিটওয়া। করাইকাল উপকূলের কাছেও এর দূরত্ব ছিল মাত্র ১৭০ কিলোমিটার।

সামুদ্রিক সতর্কতা জারি (WB Weather)
আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার সকালে ঘূর্ণিঝড়টি উত্তর তামিলনাড়ু–পুদুচেরী উপকূল এবং সংলগ্ন দক্ষিণ অন্ধ্রপ্রদেশের দিকে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের ওপর দিয়ে আরও এগোবে। সেই অঞ্চলে প্রবল বৃষ্টিপাত, জোরালো দমকা হাওয়া এবং সামুদ্রিক সতর্কতা জারি হয়েছে।
আরও পড়ুন: Richa Ghosh: রিচাকে সম্মান জানাতে হাতিমোড়ে শুভেন্দু, বিশ্বজয়ের উচ্ছ্বাসে মাতল শিলিগুড়ি!
তবে বাংলার জন্য স্বস্তির খবর-এই ঘূর্ণিঝড়ের কোনও সরাসরি বিপদ নেই। রাজ্যের উত্তর থেকে দক্ষিণ কোথাও ঝড় বা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আগামী কয়েকদিন। দিনের তাপমাত্রা সামান্য বাড়লেও রাতের তাপমাত্রা স্থিতিশীল থাকবে। এরপরের তিন দিন থেকে রাতের পারদ ২–৩ ডিগ্রি সেলসিয়াসের মতো নামতে পারে। তখনই রাজ্যের বিভিন্ন প্রান্তে শীত ফের অনুভূত হবে।


