Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার ঘোষণা করেছেন যে ভেনেজুয়েলার উপর এবং আশপাশের সমস্ত আকাশসীমা “সম্পূর্ণভাবে বন্ধ” করে দেওয়া হবে(Venezuela)। বিশ্বজুড়ে বাড়তে থাকা রাজনৈতিক ও সামরিক উত্তেজনার মাঝে ট্রাম্পের এই ঘোষণা নতুন করে আন্তর্জাতিক উদ্বেগ তৈরি করেছে।
ট্রাম্পের বার্তা (Venezuela)
ট্রাম্প তাঁর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ লিখেছেন, “সমস্ত এয়ারলাইন, পাইলট, ড্রাগ ডিলার এবং মানব পাচারকারীদের সতর্ক করছি — ভেনেজুয়েলার উপরের আকাশসীমা সম্পূর্ণভাবে বন্ধ।” এ ঘোষণার পরেও ভেনেজুয়েলার পক্ষ থেকে সঙ্গে সঙ্গে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
কেন উত্তেজনা? (Venezuela)
গত সপ্তাহে মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (FAA) একটি সতর্কবার্তা জারি করে জানিয়েছিল, ভেনেজুয়েলার ওপর দিয়ে বিমান চলাচল “ঝুঁকিপূর্ণ”, কারণ সেখানে সামরিক তৎপরতা এবং নিরাপত্তা পরিস্থিতি দ্রুত অবনতি হচ্ছে। ঠিক তার পরই আসে ট্রাম্পের এই কড়া বার্তা।
রাজনৈতিক সংঘাতের পটভূমি (Venezuela)
গত কয়েক সপ্তাহ ধরে ভেনেজুয়েলা এবং যুক্তরাষ্ট্রের মধ্যে রাজনৈতিক ও কূটনৈতিক উত্তেজনা ক্রমেই বেড়েছে। নিকোলাস মাদুরো সরকারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা ও নজরদারি অভিযান চালিয়ে আসছে, বিশেষ করে আঞ্চলিক মাদক কার্টেল নিয়ন্ত্রণের দাবি তুলে। কারাকাস পাল্টা অভিযোগ করেছে যে যুক্তরাষ্ট্র তাদের সার্বভৌমত্ব লঙ্ঘন করছে এবং রাজনৈতিক চাপ প্রয়োগ করছে।
এয়ারলাইন সংকট ও আন্তর্জাতিক প্রতিক্রিয়া (Venezuela)
এই পরিস্থিতির মধ্যেই ভেনেজুয়েলা ছয়টি বড় আন্তর্জাতিক এয়ারলাইনের অনুমতি বাতিল করেছে। এসব এয়ারলাইন যুক্তরাষ্ট্রের সতর্কবার্তার পর ভেনেজুয়েলায় ফ্লাইট স্থগিত করেছিল। বিশ্লেষকরা বলছেন, এই পদক্ষেপ শুধু রাজনৈতিক নয়, বরং আন্তর্জাতিক বাণিজ্য, পর্যটন এবং আঞ্চলিক নিরাপত্তার ওপর বড় প্রভাব ফেলতে পারে। পরিস্থিতির দিকে নজর আন্তর্জাতিক মহলের।
আরও পড়ুন: Indo Pak: অপারেশন সিঁদুরের পর পাকিস্তানের বড় পদক্ষেপ, সীমান্ত থেকে সরানো হল বহু লঞ্চপ্যাড



