Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: দক্ষিণ বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় দিটওয়াকে (Cyclone Ditwah) ঘিরে টানা উদ্বেগের মধ্যেই মৌসম ভবন আজ সকালে জানিয়ে দিয়েছে-ঝড়টি আর স্থলভাগে প্রবেশ করবে না। অর্থাৎ তামিলনাড়ু বা পুদুচেরীর উপকূলে সরাসরি আঘাত হানার সম্ভাবনা বাতিল হয়েছে। ঝড়টি উপকূলের খুব কাছ দিয়ে সমুদ্রপথেই উত্তরমুখে সরে যাবে বলে আপডেট দেওয়া হয়েছে।
দিটওয়ার প্রবল তাণ্ডব (Cyclone Ditwah)
গত দু’দিন ধরে দক্ষিণ বঙ্গোপসাগরের উপর দিয়ে দিটওয়া প্রবল (Cyclone Ditwah) তাণ্ডব চালাচ্ছে। জলস্তরের উপর দিয়ে যতই সামনে এগোচ্ছে, তার শক্তি ততই বাড়ছে। ফলে সমুদ্রে প্রবল ঢেউ, দমকা হাওয়া এবং বিভিন্ন উপকূলবর্তী এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।মৌসম ভবন প্রথমে জানিয়েছিল, রবিবার সকালে তামিলনাড়ু, পুদুচেরী ও দক্ষিণ অন্ধ্র উপকূলের কোনও জায়গায় ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে। কিন্তু ঝড়টি আরও কাছে এলে এর গতিপথ নতুন করে বিচার করে বিজ্ঞানীরা দেখেন-স্থলভাগে ঢোকার সম্ভাবনা ক্রমশ ক্ষীণ হচ্ছে। বরং উপকূল ঘেঁষেই উত্তরমুখে এগোবে দিটওয়া।
ঝড়টি এগোলেও সরাসরি আঘাত হানবে না (Cyclone Ditwah)
বর্তমানে ঘূর্ণিঝড়টির অবস্থান দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপর, কারইকাল থেকে প্রায় নব্বই কিলোমিটার (Cyclone Ditwah) দূরে। পুদুচেরী, বেদারান্নিয়াম, জাফনা এবং চেন্নাই-এই সব এলাকার কাছাকাছি দিয়ে ঝড়টি এগোলেও সরাসরি আঘাত হানবে না। গত ছ’ঘণ্টায় দিটওয়া সাত কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে উত্তরের দিকে এগিয়েছে। আগামী একদিন একইভাবে উপকূলের সমান্তরালে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। দুপুর থেকে সন্ধ্যার মধ্যে উপকূলের সঙ্গে দিটওয়ার দূরত্ব সবচেয়ে কম থাকবে-এ সময় ঝড়টি স্থলভাগ থেকে মাত্র ৩০–৭০ কিলোমিটার দূরেই থাকবে বলে পূর্বাভাস।

নিষেধাজ্ঞা জারি
ঝড়ের প্রভাবে সমুদ্রে ইতিমধ্যেই ঝোড়ো হাওয়া বইছে এবং মাছধরা নৌকাগুলির ওপর আগাম নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মৌসম ভবনের অধিকর্তা মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, তামিলনাড়ু-পুদুচেরী উপকূল এলাকায় বাতাসের গতি ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটারের মধ্যে থাকতে পারে, ঝোড়ো হাওয়ার দমকা গতিবেগ আরও বাড়তে পারে। তবে ঝড়ের গতিপথ পাল্টানোর ফলে বায়ুর গতিতেও কিছুটা পরিবর্তন ঘটতে পারে।

আরও পড়ুন: Horoscope Today: খুলছে সৌভাগ্যের দরজা, ভাগ্য খুলবে কাদের?
প্রাণহানির সংখ্যা শতাধিক ছাড়িয়েছে
শ্রীলঙ্কার উপকূলে দিটওয়ার ভয়াবহ তাণ্ডবের জেরে প্রাণহানির সংখ্যা শতাধিক ছাড়িয়েছে। এরপর ঝড়টি উত্তর-পশ্চিমে সরে ভারতের উপকূলের দিকে এগিয়েছে। তামিলনাড়ু, পুদুচেরী এবং অন্ধ্রপ্রদেশে সতর্কতামূলক ব্যবস্থা জোরদার করা হয়েছে। একাধিক জেলা লাল সতর্কতায় রয়েছে। স্কুল-কলেজ বন্ধ রাখা হয়েছে এবং বিমান পরিষেবায় বিঘ্ন ঘটছে।


