Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ধর্মতলায় সাম্প্রতিক বিক্ষোভ (Dharmatala Protest) কর্মসূচিকে ঘিরে ঘটে যাওয়া অশান্তির ঘটনায় তদন্তে বড় অগ্রগতির দাবি করেছে পুলিশ। ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তকারী সংস্থার দাবি, ধৃতদের কেউই ছাত্র নন, যদিও তাঁরা ছাত্র আন্দোলনের মিছিলে উপস্থিত ছিলেন বলে অভিযোগ।
অভিযান চালিয়ে গ্রেফতার (Dharmatala Protest)
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার পর সিসিটিভি (Dharmatala Protest) ফুটেজ, সংবাদমাধ্যমের ভিডিও এবং অন্যান্য ডিজিটাল প্রমাণ খতিয়ে দেখে অভিযুক্তদের শনাক্ত করা হয়। এরপর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে একে একে গ্রেপ্তার করা হয় তাঁদের। ধৃতদের মধ্যে দুই অভিযুক্ত রাজ্যের বাইরে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন বলে অভিযোগ। অন্ডালের কাছে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে থেকে তাঁদের আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
আক্রান্ত সাংবাদিক (Dharmatala Protest)
শুক্রবারের ঘটনায় কয়েকজন সাংবাদিক আক্রান্ত হওয়ার অভিযোগ ওঠে। সেই ঘটনার পর আহত সংবাদকর্মীদের দেখতে হাসপাতালে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি জানান এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলেন।
এই ঘটনার জেরে হেয়ার স্ট্রিট ও এন্টালি থানায় একাধিক মামলা দায়ের হয়েছে। তদন্তের স্বার্থে সম্প্রতি কার্যকর হওয়া গুণ্ডাদমন আইনের ধারাও যুক্ত করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। রাজ্যে আইনটি কার্যকর হওয়ার পর এই ঘটনাতেই প্রথমবার তা প্রয়োগ করা হয়েছে বলে প্রশাসনিক সূত্রের দাবি।
আরও পড়ুন: Weather Update: বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, উপকূলজুড়ে জারি কমলা সতর্কতা
পুলিশের বক্তব্য, তদন্ত এখনও চলছে। প্রয়োজন হলে আরও গ্রেপ্তার হতে পারে। পাশাপাশি অশান্তির নেপথ্যে কারা ছিল এবং পরিকল্পনা কীভাবে করা হয়েছিল, সেই দিকগুলিও খতিয়ে দেখা হচ্ছে।


