Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: শীতকালীন অধিবেশন শুরু হওয়ার আগে রাজনৈতিক পরিসরে উত্তেজনার পারদ তুঙ্গে (Abhishek Banerjee)। দিল্লি বিস্ফোরণ থেকে শুরু করে এসআইআর এবং একাধিক রাজ্যে বিএলও–দের মৃত্যুর মতো ইস্যু রাজনৈতিক অঙ্গনকে উত্তপ্ত করে তুলেছে। এর মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্তব্য “সংসদ নাটক করার জায়গা নয়” বিরোধী শিবিরে ক্ষোভের ঝড় তুলেছে। এই মন্তব্যের জবাবেই সরব হয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, মানুষের মৃত্যু ও জীবনসংকট নিয়ে প্রশ্ন তোলা কি সত্যিই ‘নাটক’?

কোন প্রসঙ্গে কী বললেন প্রধানমন্ত্রী (Abhishek Banerjee)
অধিবেশন শুরুর প্রথামাফিক ভাষণে প্রধানমন্ত্রী মোদি সরাসরি বিরোধীদলের দিকে আঙুল তোলেন। তাঁর দাবি, সংসদে স্লোগান নয়, নীতি নির্ধারণ ও কাজ হওয়া উচিত, রাজনৈতিক লাভের জন্য সংসদকে অযথা উত্তপ্ত করা হচ্ছে, বিরোধীরা জনগণের সমস্যা নয়, রাজনৈতিক নাটক নিয়েই বেশি ব্যস্ত। মোদির এই মন্তব্যের রাজনৈতিক তাৎপর্যও কম নয়। বিশ্লেষকদের মতে, অধিবেশন শুরুর আগে বিরোধীরা যাতে ইস্যুভিত্তিক বিরোধিতা না বাড়াতে পারে, সে জন্যই এমন কঠোর বার্তা।

অভিষেকের পাল্টা আক্রমণ (Abhishek Banerjee)
মহেশতলায় সেবাশ্রয় শিবিরের উদ্বোধনে অভিষেক বন্দ্যোপাধ্যায় কড়া ভাষায় প্রতিক্রিয়া জানান। তাঁর বক্তব্য, এসআইআরে ৪০ জনের মৃত্যু, সরকারের নীরবতা কেন? তিনি বলেন, “এসআইআর ৪০ জনের প্রাণ কেড়েছে। সেটা নিয়ে প্রশ্ন করলে নাটক বলা হচ্ছে? মানুষের মৃত্যু কি নাটক?” নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন অভিষেকের অভিযোগ, কমিশন অস্বাভাবিক তাড়াহুড়ো করছে। তিনি আরও বলেন, “নির্বাচন কমিশন কেন জবাব দিচ্ছে না? কেন্দ্র কেন নীরব? আমরা প্রশ্ন তুললেই নাটক?” আদালতে যাওয়ার হুঁশিয়ারি বিষয়টি নিয়ে আইনি লড়াইয়ের ইঙ্গিত দিয়ে অভিষেক জানান, “লুকোচুরি করলে আদালতে যাব। কমিশনকে জবাব দিতেই হবে।”
কিন্তু ‘কোনও সদুত্তর নেই’ (Abhishek Banerjee)
তৃণমূলের ১০ সদস্যের প্রতিনিধিদল দিল্লিতে গিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠক করে। অভিষেক দাবি করেন, তৃণমূলের পক্ষ থেকে পাঁচটি নির্দিষ্ট প্রশ্ন তোলা হয়েছিল, প্রশ্নগুলি ছিল এসআইআরের মৃত্যুর ঘটনা, ব্যবস্থাপনার ঘাটতি, নিরাপত্তা, দায়, কেন্দ্রের ভূমিকা ইত্যাদি, কোনও প্রশ্নেরই সদুত্তর দেয়নি কমিশন। এ প্রসঙ্গে অভিষেকের কটাক্ষ,
“সদুত্তর না দেওয়ার মানে কিছু লুকোনো হচ্ছে। নইলে ভয় কী?”
এসআইআর তালিকায় পশ্চিমবঙ্গের সাফল্য (Abhishek Banerjee)
বিরোধীদের দাবি বিজেপিশাসিত রাজ্যগুলির তুলনায় এসআইআর প্রকল্প বাস্তবায়নে পশ্চিমবঙ্গ উন্নতির শীর্ষে উঠে এসেছে।
বিরোধীদের যুক্তি, এসআইআর তালিকার উন্নতি রাজ্য প্রশাসনের দক্ষতা দেখায়, কিন্তু কেন্দ্র এই সাফল্য যেন স্বীকার করতে নারাজ, আর সে কারণেই বিষয়টি নিয়ে সংসদে আলোচনা আটকানোর চেষ্টা চলছে।
আরও পড়ুন:SIR: বিএলও-দের চাপ কমাতে কমিশনের নয়া নির্দেশ, এনুমারেশন প্রক্রিয়াতেও বাড়তি সময় ঘোষণা!
উত্তপ্ত অধিবেশন প্রায় নিশ্চিত
এই অধিবেশনে কয়েকটি ইস্যুই তীব্র বিতর্ক সৃষ্টি করবে বলে রাজনৈতিক মহল মনে করছে, দিল্লি বিস্ফোরণের তদন্ত, এসআইআর–এর দুর্নীতি অভিযোগ, বিএলওদের আত্মহত্যার ঘটনাগুলির দ্রুত বৃদ্ধি, কেন্দ্রীয় সংস্থাগুলির ভূমিকা, নির্বাচন কমিশনের নীরবতা। মোদির মন্তব্য তাই যেন প্রতিরক্ষামূলক অবস্থান থেকেই এসেছে বলেই অনেকের ধারণা।



