Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বাংলা পঞ্জিকা মতে আজ অঘ্রাণ মাসের শুক্লপক্ষের (2 December Horoscope) দ্বাদশী তিথি দুপুরের পরে ত্রয়োদশীতে প্রবেশ করবে। চাঁদের অবস্থান আজ মেষ রাশিতে এবং সূর্য বৃশ্চিক রাশিতে বিরাজ করছে। অশ্বিনী থেকে ভরনী নক্ষত্রের প্রভাবে দিনের গতিপ্রকৃতি বদলাতে পারে। বজরংবলীর আশীর্বাদে অনেকেই ইতিবাচক ফল পাবেন, যদিও কিছু রাশির জাতকদের জন্য দিনটি সতর্কতার। চলুন দেখি কোন রাশির জন্য দিনটি কেমন কাটতে পারে-
মেষ (2 December Horoscope)
হঠাৎ কিছু অপ্রয়োজনীয় খরচ মাথাচাড়া (2 December Horoscope) দিয়ে উঠতে পারে। পরিবারের দূরসম্পর্কের কেউ আপনাকে মানসিকভাবে স্বস্তি দেবে। তবে কোনও প্রতিপক্ষ আপনাকে বিরক্ত করতে পারে। দাম্পত্য ক্ষেত্রে সঙ্গীর শারীরিক ক্লান্তি বা সমস্যায় উদ্বেগ বাড়তে পারে। অবিবাহিতদের কাছে আশপাশ থেকেই নতুন প্রস্তাব আসার সম্ভাবনা থাকবে।
বৃষ (2 December Horoscope)
দীর্ঘদিন ধরে যেটি পাওয়ার (2 December Horoscope) অপেক্ষায় ছিলেন, তার শুভ সংবাদ আজ মিলতে পারে। যদিও হঠাৎ উদ্বেগ বা দুশ্চিন্তা মনকে ভারাক্রান্ত করতে পারে। আত্মীয়দের কারও আচরণে মনখারাপ হতে পারে। স্বাস্থ্যদিক থেকে জলবাহিত অসুখে সতর্ক থাকুন। পাশাপাশি আয়ের নতুন উৎস তৈরি হতে পারে।

মিথুন (2 December Horoscope)
বাবার স্বাস্থ্য নিয়ে একটু ভাবনায় (2 December Horoscope) পড়তে পারেন। সংবেদনশীল কোনও বিষয়ে মন্তব্য এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ। কাছের এক বন্ধুর সহায়তায় কোনও কাজ এগিয়ে যাবে। ব্যবসায় ভালো লাভের ইঙ্গিত রয়েছে। কাছেপিঠে ভ্রমণের সম্ভাবনাও উজ্জ্বল।
কর্কট
উচ্চশিক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে বাধা দেখা দিতে পারে। বাড়ির দৈনন্দিন ব্যয় একটু বাড়তে পারে। দামি কিছু কিনতে গিয়ে প্রতারণার সম্ভাবনা আছে। তবে কর্মক্ষেত্রে পরিশ্রমের মূল্য মিলবে এবং কোনও লাভজনক চুক্তি সম্পাদন হতে পারে।
সিংহ
সামান্য সংক্রমণ থেকে শারীরিক অসুস্থতা বাড়তে পারে। বিদেশে কাজের সুযোগ পাওয়ার সম্ভাবনা সৃষ্টি হবে। বিলাসবহুল সামগ্রীর ব্যবসায়ীরা আজ লাভ পেতে পারেন। মূল্যবান জিনিস হারানোর আশঙ্কা রয়েছে। নতুন যান কেনার পরিকল্পনা থাকলে আজকে এড়িয়ে যান।
কন্যা
সঙ্গীর শারীরিক অসুবিধায় মন খারাপ হতে পারে। মানসিক অস্থিরতা বৃদ্ধি পেতে পারে। ব্যবসায় নতুন পার্টনারশিপের ক্ষেত্রে খুব সতর্ক থাকা জরুরি। বহুদিনের কোনও দেনা আজ মিটে যেতে পারে। ছোট ভাই-বোনের কাছ থেকে দুঃসংবাদ শুনতে হতে পারে।

তুলা
অপরিকল্পিত খরচ বাড়তে পারে। পর্যটন বা ভ্রমণ-সংক্রান্ত কাজের সঙ্গে যুক্তদের জন্য দিনটি অনুকূল। বাড়ি কেনার সুযোগ আসতে পারে। পরিবারের গোলযোগ কোনও শুভাকাঙ্ক্ষীর সাহায্যে মিটে যাবে। তবে স্বাস্থ্য নিয়ে সমস্যা দেখা দিতে পারে।
বৃশ্চিক
উচ্চ রক্তচাপ বা রক্তক্ষরণের সমস্যা দেখা দিতে পারে—অবহেলা করবেন না। চাকরিক্ষেত্রে উন্নতির সম্ভাবনা আছে। অবিবাহিতদের বিয়ে স্থির হতে দেরি হতে পারে। পরিবারের কারও আচরণে অস্বস্তি বাড়তে পারে। ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন।
ধনু
কাজে অবহেলা করলে বিপদে পড়তে পারেন। ব্যবসা ঠিকঠাক চলবে। কর্মস্থলে ঊর্ধ্বতনদের সঙ্গে মতবিরোধ দেখা দিতে পারে। ঠান্ডাজনিত রোগ মাথাচাড়া দিতে পারে। অফিস বা কাজের সূত্রে ছোট যাত্রা হতে পারে। মায়ের শারীরিক সমস্যা নিয়ে উদ্বেগ বাড়বে।
মকর
পুরনো কোনও পরিচিত আজ বড় উপকারে আসতে পারে। শিল্পী বা সৃষ্টিশীল কাজ করেন এমনদের জন্য প্রশংসা পাওয়ার দিন। কর্মক্ষেত্রে মর্যাদা বাড়বে। অচেনা কারও সাহায্যে কোনও কাজ সহজে সম্পন্ন হবে। বিদেশযাত্রার সুযোগ উন্মুক্ত।

কুম্ভ
প্রিয়জনের সঙ্গে মতপার্থক্য দেখা দিতে পারে। আয় ভালো হলেও খরচের জন্য সঞ্চয় কম হবে। প্রতিরক্ষা বা প্রশাসনিক ক্ষেত্রে চাকরির সুযোগ তৈরি হতে পারে। বাড়ির বয়স্ক কারও চিকিত্সাজনিত ব্যয় বাড়বে। খাদ্যে বিষক্রিয়া এড়াতে সতর্ক থাকুন।
আরও পড়ুন: Horoscope Today: খুলছে সৌভাগ্যের দরজা, ভাগ্য খুলবে কাদের?
মীন
ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তাড়াহুড়ো কোনো ভুল সিদ্ধান্তের দিকে ঠেলে দিতে পারে। সামান্য শারীরিক সমস্যাতেও চিকিত্সকের পরামর্শ নিন। মানসিক চাপ বাড়তে পারে। গুরুজনের সঙ্গে মতবিরোধ মাথাচাড়া দিতে পারে। বৈদ্যুতিন যন্ত্রাংশের ব্যবসায়ীদের জন্য লাভের সম্ভাবনা ভালো।


