Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: স্বপ্নের বাড়ি কেনা, আর নিজস্ব গাড়ি (Lucky Horoscope) কেনা অনেকের স্বপ্ন থাকে। কিন্তু অনেক সময় দেখা যায় টাকা থাকলেও কোনও না কোনও কারণে সেটা আর হয়ে ওঠে না। গ্রহ নক্ষত্রের প্রভাব যথেষ্ট থাকে বলেই এই সমস্যার সম্মুখীন হতে হয়। আজ মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর কার জীবনে কোন সুযোগ অপেক্ষা করে আছে?
আজ মঙ্গলবার কৃষ্ণপক্ষের দশমী তিথি। বৈধৃতি যোগে পূর্বভাদ্রপদ নক্ষত্রের প্রভাব থাকবে। আজ কোন কোন রাশির ভাগ্যে খুলবে সৌভাগ্যের দ্বার?
তুলা রাশি (Lucky Horoscope)
ভাগ্য আজ সোনায় বাঁধানো। বহুদিনের ইচ্ছে (Lucky Horoscope) পূরণ হবে। তবে বন্ধুর সঙ্গে সীমিত আচরণ করাই ভালো। অতিরিক্ত বিশ্বাস কাউকে করবেন না। এই রাশির জাতক-জাতিকারা আজ সুখের মুখ দেখতে চলেছেন।
কর্কট রাশি
মঙ্গলবার হনুমানজি-র দিন। আজ হনুমান চালিশা পাঠ করলে ও বজরংবলীর আরাধনা করলে সকল নেতিবাচক শক্তির হাত থেকে মুক্তি সম্ভব। গাড়ি কেনার ইচ্ছে পূরণ হতে পারে। তবে খুব দেখে-শুনে পদক্ষেপ গ্রহণ করাই ভালো।
আরও পড়ুন: Negative Energy: চেয়ারের ওপর জামাকাপড়ের পাহাড়? বাড়িতে কিন্তু সর্বনাশ!
ধনু রাশি
আজ সব ভালো হবার দিন। ভাই-বোনের সহায়তায় উন্নতি হবে কর্মজীবনে। যে কাজে হাত দেবেন, সেই কাজেই সাফল্য। বিশ্বাস করুন বুঝে শুনে। দান-ধ্যান করুন, শুভ রং হলুদ।


