Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: অভিনয়, সমাজসেবা এবং নাগরিক সচেতনতা এই তিন ক্ষেত্রেই বারবার সরব হয়ে সামনে এসেছেন মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। শহরের বুকে ঘটে যাওয়া অন্যায় কিংবা অসচেতনতার বিরুদ্ধে তিনি বহুবার কণ্ঠ তুলেছেন। এবারও তার ব্যতিক্রম হল না। মা উড়ালপুলের ওপর যত্রতত্র পানের পিক আর আবর্জনা ফেলে দেওয়ার ঘটনা তার নজরে আসতেই ক্ষোভ উগরে দিলেন অভিনেত্রী।
নোংরা ফেলার ঘটনায় ক্ষুব্ধ মিমি (Mimi Chakraborty)
কলকাতার রাস্তাঘাটে যত্রতত্র পানের পিক, প্লাস্টিক, কাগজ ফেলা কোনও নতুন দৃশ্য নয়। প্রশাসনের লাগাতার প্রচার, সাধারণ মানুষের সচেতনতা বাড়ানো সব কিছু সত্ত্বেও একদল মানুষ যথেচ্ছ নোংরা ফেলে শহরের সৌন্দর্য নষ্ট করে চলেন। সম্প্রতি মা উড়ালপুলে ব্রিজের দেওয়ালে লেগে থাকা পানের পিক দেখে রাগ সামলাতে পারেননি মিমি। তিনি সেই ছবিটি তুলে X (পূর্বতন টুইটার)-এ পোস্ট করে লিখেছেন, “কেন কেন কেন? খুব সহজ তাই না কিছু ঘটলেই প্রশাসনের দিকে আঙুল তোলা। কিন্তু কখনও কি ভেবে দেখেছেন আপনার সামান্য সিভিক সেন্স কত কিছু বদলে দিতে পারে? আমাদের সিটি অফ জয় আমাদের গর্ব, তাহলে সেটার যত্ন নেবেন না কেন?”
এর পাশাপাশি তিনি উল্লেখ করেন যে নাগরিক আচরণ কোনও ‘‘রকেট সায়েন্স’’ নয়। সামান্য পরিবর্তনই শহরকে অনেকটা বদলে দিতে পারে এমনটাই মনে করিয়ে দেন অভিনেত্রী। পরে ইনস্টাগ্রামেও তাঁর এই পোস্টের স্ক্রিনশট শেয়ার করেন সচেতনতা বাড়ানোর উদ্দেশ্যে।
সমাজসেবায় বরাবরই সক্রিয় (Mimi Chakraborty)

শুধু শহরের পরিচ্ছন্নতা নয়, পশুপাখি বিশেষ করে সারমেয়দের নিয়ে দীর্ঘদিন ধরেই কাজ করছেন মিমি চক্রবর্তী। তাঁর নিজেরই একাধিক পোষ্য রয়েছে। রাস্তার কুকুরদের দেখভাল ও সচেতনতা বৃদ্ধি সম্পর্কেও বিভিন্ন সময়ে উদ্যোগী হয়েছেন তিনি। পাশাপাশি বাগান করা ও পরিবেশবান্ধব জীবনযাপনে তিনি বিশ্বাসী। সমাজ সচেতনতার এসব ক্ষেত্রেই তিনি বারবার প্রমাণ করেছেন, জনপ্রিয়তার পাশাপাশি দায়িত্ববোধও তাঁর সমানভাবে জাগ্রত।
সাফল্যের ধারায় মিমি (Mimi Chakraborty)
সমাজসেবার পাশাপাশি তাঁর অভিনয়জীবনও সমান ব্যস্ত ও সফল।
‘রক্তবীজ ২’ বক্স অফিসে দারুণ সাড়া
২০২৩ সালের সফল ছবি ‘রক্তবীজ’-এর সিক্যুয়েল ‘রক্তবীজ ২’ চলতি বছরের পুজোতে মুক্তি পেয়ে দারুণ প্রশংসা কুড়িয়েছে। শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় পরিচালিত এই ছবিতে মিমির সঙ্গে ছিলেন, আবির চট্টোপাধ্যায়, ভিক্টর বন্দ্যোপাধ্যায়, অঙ্কুশ হাজরা, দর্শকেরা ছবিটির থ্রিল ও আবেগ দুইই সমানভাবে উপভোগ করেছেন।
আসছে ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’
আগামী ২০২৬ সালের ২৩ জানুয়ারি মুক্তি পেতে চলেছে অরিত্র মুখোপাধ্যায় পরিচালিত উইন্ডোজ প্রোডাকশনের নতুন ছবি ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’। এই ছবিতে মিমির সঙ্গে থাকছেন, সোহম মজুমদার, স্বস্তিকা দত্ত, আরও অনেকে এর মধ্যেই ছবিটি নিয়ে উত্তেজনা তৈরি হয়েছে দর্শকমহলে।

আরও পড়ুন: Mamata: হুলিয়া জারি করবেন না যাতে বৃটিশ রাজের কথা মনে পড়ে যায়: কেন্দ্রকে তোপ মমতার
দুই ক্ষেত্রেই অনুপ্রেরণা
সিনেমার পর্দায় যেভাবে নিজের প্রতিভা দিয়ে দর্শকের মন জয় করেন, বাস্তব জীবনেও ঠিক তেমনভাবেই সমাজের বিভিন্ন ক্ষেত্রে নিজের দায়িত্ববোধ তুলে ধরেন মিমি। শহরকে পরিষ্কার রাখা, পশুদের সুরক্ষা, পরিবেশ রক্ষা প্রতিটি ক্ষেত্রে তাঁর সক্রিয় অবস্থান প্রমাণ করে তিনি শুধু অভিনেত্রী নন, একজন সচেতন নাগরিকও।



