Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: সোনম ওয়াংচুককে হাসপাতালে নিয়ে (Sonam Wangchuk) যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। দীর্ঘ ২০ দিন ধরে দিল্লির যন্তর মন্তরে অনশন চালিয়ে যাওয়ার পর শনিবার সকালে তাঁকে পুলিশ সফদরজং হাসপাতালে ভর্তি করে। দিল্লি পুলিশের দাবি, চিকিৎসকদের পরামর্শ এবং আদালতের নির্দেশ মেনেই এই পদক্ষেপ করা হয়েছে। অনশন চলাকালীন তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসার প্রয়োজন ছিল বলে জানানো হয়েছে।
তীব্র বিতর্ক (Sonam Wangchuk)
অন্যদিকে, এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক (Sonam Wangchuk) বিতর্কও তীব্র হয়েছে। ‘ককরোচ জনতা পার্টি’-র নেতা অভিজিৎ দীপকে ঘোষণা করেছেন, তিনি অনির্দিষ্টকালের অনশনে বসবেন। তাঁর অভিযোগ, যন্তর মন্তরে প্রবেশ করতে গেলে পুলিশ তাঁকে বাধা দেয়, এমনকি আটক ও মারধরও করা হয়। যদিও এই অভিযোগ নিয়ে এখনও পুলিশের তরফে বিস্তারিত কোনও প্রতিক্রিয়া সামনে আসেনি।
সোনম ওয়াংচুককে হাসপাতালে নিয়ে যাওয়ার পর যন্তর মন্তর এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। বিক্ষোভস্থল খালি করার জন্য আন্দোলনকারীদের অনুরোধ করেছে পুলিশ। ২০ জুলাই সংসদ অভিমুখে মিছিলের পরিকল্পনার আগে এই পদক্ষেপ বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
হাসপাতালে পৌঁছানোর পর ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি জে আংমোও সেখানে উপস্থিত হন। তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে অনুরোধ করেন, চিকিৎসকদের সঙ্গে আলোচনা এবং পরিবারের সম্মতি ছাড়া যেন কোনও ওষুধ বা চিকিৎসা শুরু না করা হয়। উল্লেখ্য, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ-সহ একাধিক দাবিতে ওয়াংচুক এই অনশন কর্মসূচি শুরু করেছিলেন। শেষ মুহূর্ত পর্যন্ত পরিবারের অনুরোধ সত্ত্বেও তিনি অনশন ভাঙতে রাজি হননি। এখন তাঁর শারীরিক অবস্থার উপর নজর রাখছেন চিকিৎসকরা, আর গোটা ঘটনার দিকে নজর রয়েছে প্রশাসন ও রাজনৈতিক মহলের।


