Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের শেষ ম্যাচে নামার আগে রোহিত শর্মার (Rohit Sharma) ভবিষ্যৎ নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন। তাকে কি অবসর নিতে বাধ্য করা হচ্ছে? ২০২৭ বিশ্বকাপে কি রোহিতকে দেখা যাবে? এরকম অনেক প্রশ্ন নিয়ে জল্পনা চলছে। সেই জল্পনা নিয়ে এবার মুখ খুলল বিসিসিআই। সাম্প্রতিক কিছু ম্যাচে ব্যাটে রান না পাচ্ছিলেন না রোহিত শর্মা। তাই একদিনের ক্রিকেট থেকে অবসরের সম্ভাবনা নিয়ে যে গুঞ্জন তৈরি হয়েছিল। তবে এই গুঞ্জন সরাসরি উড়িয়ে দিলেন বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া।
বিসিসিআই-এর অবস্থান স্পষ্ট (Rohit Sharma)
রোহিত শর্মার (Rohit Sharma) ভবিষ্যৎ নিয়ে যে জল্পনা চলছে তা নিয়ে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া স্পষ্ট জানিয়েছেন যে, রবিবার লর্ডসের ম্যাচটি রোহিতের শেষ ম্যাচ নয়। তিনি বলেন, “রোহিত শর্মা ভারতের একদিনের দলের একজন নিয়মিত সদস্য। যতদিন সম্ভব তিনি দেশের হয়ে প্রতিনিধিত্ব চালিয়ে যাবেন। লর্ডস কোনও ভাবেই তার শেষ ম্যাচ হতে পারে না।”
টিমের অন্দরে আস্থার পরিবেশ (Rohit Sharma)
প্রথম দুই ম্যাচে ব্যর্থতার পরেও রোহিতের পাশে দাঁড়িয়েছেন দলের ব্যাটিং কোচ সীতাংশু কোটাক। তিনি জানান, “রোহিতের মত অভিজ্ঞ ক্রিকেটারের ওপর দুই ম্যাচের পারফরম্যান্সের ভিত্তিতে কোনও চাপ তৈরি করা বা তার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই”। কোটাকের মতে, রোহিত এই ধরণের আলোচনার অনেক ঊর্ধ্বে এবং দলের কাছে তার গুরুত্ব অপরিসীম।
হিটম্যানের লক্ষ্য ২০২৭ বিশ্বকাপ (Rohit Sharma)
সোশ্যাল মিডিয়া বা সংবাদমাধ্যমে রোহিতের ফর্ম ও ফিটনেস নিয়ে প্রশ্ন উঠলেও, হিটম্যান নিজে ২০২৭ সালের বিশ্বকাপ পর্যন্ত খেলা চালিয়ে যাওয়ার লক্ষ্য স্থির করেছেন। ২০০৭ সালের ২৩ জুন বেলফাস্টে আয়ারল্যান্ডের বিরুদ্ধে একদিনের ক্রিকেটে অভিষেক হয়েছিল রোহিতের। টি-টোয়েন্টি এবং টেস্ট ক্রিকেট থেকে আগেই অবসর নিয়েছেন তিনি। এখন দেখার বিষয়, নির্বাচক কমিটি ও টিম ম্যানেজমেন্টের দীর্ঘমেয়াদী পরিকল্পনায় রোহিত শর্মা কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

উল্লেখ্য, গৌতম গম্ভীর এবং অজিত আগরকরের মতো নির্বাচকদের সঙ্গে রোহিতের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কিছুটা মতপার্থক্য থাকলেও, আপাতত বিসিসিআই সচিবের মন্তব্যের পর আপাতত রোহিত শর্মার ভবিষ্যৎ নিয়ে কিছুটা হলেও নিশ্চিন্ত হিটম্যান ভক্তরা।



