Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: টানা তিন দিন ধরে দেশের সর্ববৃহৎ বেসরকারি বিমান সংস্থা (IndiGo Flight Operation Disrupted) ইন্ডিগোর পরিষেবা মারাত্মকভাবে বিঘ্নিত হওয়ায় যাত্রীদের ভোগান্তির শেষ নেই। মঙ্গলবার ও বুধবারের পরে বৃহস্পতিবারও একই দৃশ্য-এয়ারপোর্টজুড়ে হতাশ যাত্রী, বাতিল ফ্লাইটের দীর্ঘ তালিকা এবং ক্রমাগত দেরিতে ছাড়ার বিজ্ঞপ্তি। পরিস্থিতি এতটাই গুরুতর হয়ে উঠেছে যে, বিমান পরিষেবা বিপর্যস্ত হওয়ার কারণ জানতে ডিরেক্টর জেনারেল অব সিভিল এভিয়েশন (DGCA) ইন্ডিগো কর্তৃপক্ষকে তলব করেছে।
৩০টি ফ্লাইট বাতিল (IndiGo Flight Operation Disrupted)
বৃহস্পতিবার সকালেই দিল্লি বিমানবন্দরে ইন্ডিগোর প্রায় ৩০টি ফ্লাইট (IndiGo Flight Operation Disrupted) বাতিল হয়ে যায়। কলকাতা বিমানবন্দরেও চারটি বিমান বাতিল হয়েছে এবং আরও ২৪টি ফ্লাইট নির্ধারিত সময়ের অনেকটা পরে ওঠানামা করেছে। এর মধ্যে দু’টি আন্তর্জাতিক উড়ান-একটি সিঙ্গাপুর এবং অন্যটি কম্বোডিয়ার সিয়াম রিপমুখী। দিল্লিগামী কিছু বিমান আগের দিনের বিলম্ব কাটিয়ে বৃহস্পতিবার সকালে ছাড়তে সক্ষম হয়েছে, তবে ততক্ষণে অসংখ্য যাত্রীকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থাকতে হয়েছে।

একশোরও বেশি ফ্লাইট (IndiGo Flight Operation Disrupted)
ইন্ডিগোর পরিষেবা বিপর্যয় আগের দিনও ছিল (IndiGo Flight Operation Disrupted) একইরকম। বুধবার দিল্লি, বেঙ্গালুরু, মুম্বই ও হায়দরাবাদ-এই চারটি বড় শহর থেকেই একশোরও বেশি ফ্লাইট বাতিল হয়। শুধু দিল্লি থেকেই বাতিল হয়েছে ৩৮টি উড়ান, বেঙ্গালুরু থেকে ৪২টি, মুম্বই থেকে ৩৩টি এবং হায়দরাবাদ থেকে ১৯টি। সূত্রের দাবি, বৃহস্পতিবারও ১৭০টির কাছাকাছি বিমান বাতিল হতে পারে বলে আশঙ্কা রয়েছে।
বিপর্যয়ের নেপথ্যে রয়েছে…
এত বড় মাত্রার বিপর্যয়ের নেপথ্যে রয়েছে সম্প্রতি কার্যকর হওয়া নতুন ক্রু রোস্টারিং নিয়ম। নভেম্বর থেকে ফ্লাইট ডিউটি টাইম লিমিটেশনের (FDTL) দ্বিতীয় ধাপ চালু হয়েছে, যার ফলে পাইলট ও ক্রুদের সাপ্তাহিক বিশ্রামের সময় বাড়িয়ে ৪৮ ঘণ্টা করা হয়েছে। পাশাপাশি নাইট ল্যান্ডিংয়ের সংখ্যাও সর্বাধিক ছয় থেকে কমিয়ে দুই করা হয়েছে। ইন্ডিগোর পাইলট ও ক্রু সংখ্যা আগেই প্রয়োজনের তুলনায় কম ছিল। নতুন নিয়ম কার্যকর হওয়ায় সেই চাপ আরও বাড়ছে। যথেষ্ট জনবল না থাকায় হঠাৎ একাধিক ফ্লাইট পরিচালনা করা সম্ভব হচ্ছে না, ফলে পরপর বাতিল ও বিলম্ব ঘটছে।

আরও পড়ুন: Horoscope Today: মার্গশীর্ষ পূর্ণিমায় বদলে যাবে ভাগ্য! এই তিন রাশির ঘরে আসছে অর্থবর্ষা
পরিস্থিতি সামাল দিতে ইন্ডিগোর তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, সংস্থা দ্রুত সমস্যার সমাধানে নেমেছে এবং আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পরিষেবা স্বাভাবিক করার লক্ষ্যে কাজ চলছে। তবে যাত্রীদের অভিযোগ, আগাম কোনো সঠিক বার্তা না দেওয়ায় তাঁরা শেষ মুহূর্তে চরম সমস্যায় পড়ছেন।


