Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: ২৩তম ভারত-রাশিয়া শীর্ষ বৈঠকে অংশ নিতে চার বছর পর ভারত সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর এটি তার প্রথম ভারত সফর, যা ভূরাজনীতিতে বিশেষ গুরুত্ব বহন করছে। আগেভাগেই তিনি জানিয়েছেন—ভারত-রাশিয়া সম্পর্ককে “আরও এক ধাপ উপরে নিয়ে যেতে চান।” পুতিনের সফরে সবচেয়ে বেশি নজর কাড়ে তার দুই প্রতীক—‘ফ্লাইং ক্রেমলিন’ নামের প্রেসিডেন্সিয়াল বিমান এবং অস্ত্র সজ্জিত ‘Aurus Senat’ লিমুজিন(Indo Russia)।
ফ্লাইং ক্রেমলিন: আকাশে ভাসমান রাষ্ট্রপতি ভবন (Indo Russia)
ইলিউশিন Il-96-300 বিমানটি সোভিয়েত সময়কার ডিজাইন। ১৯৮৮ সালে প্রথম ফ্লাইট এবং ১৯৯৩ সালে সার্ভিসে আসে। চারটি শক্তিশালী PS-90A ইঞ্জিনযুক্ত এই বিমান শুধু বিলাসবহুলই নয়, বরং যুদ্ধকালীন কমান্ড সেন্টার হিসেবেও কাজ করতে পারে।
সুরক্ষিত যোগাযোগ ব্যবস্থা
মিসাইল প্রতিরক্ষা প্রযুক্তি
জরুরি পরিস্থিতিতে নিউক্লিয়ার কমান্ড চালানোর সুবিধা
বিমানটির ভেতর রয়েছে কনফারেন্স রুম, ব্যক্তিগত অফিস, শয়নকক্ষ এবং রাজকীয় সজ্জা—যা এটিকে সত্যিকারের “উড়ন্ত প্রাসাদ” করে তুলেছে।
Aurus Senat: রাশিয়ার বর্মঢাকা প্রেসিডেন্সিয়াল গাড়ি (Indo Russia)
পুতিনের লিমুজিন Aurus Senat, যা অনেকেই “রাশিয়ান রোলস-রয়েস” নামে চেনে। এটি রাশিয়ার নিজস্ব প্রযুক্তিতে তৈরি এবং পূর্বের Mercedes S-Guard-এর জায়গা নিয়েছে।
গাড়িটির বৈশিষ্ট্য:
4.4-লিটার টুইন-টার্বো V8 ইঞ্জিন (প্রায় 598 hp)
0-100 কিমি/ঘণ্টা: মাত্র ৬ সেকেন্ড
VR10 লেভেলের আর্মার — বুলেট ও গ্রেনেড প্রতিরোধী
জরুরি অক্সিজেন ব্যবস্থা, ফায়ার সিস্টেম, রান-ফ্ল্যাট টায়ার
২০২১ সালে এই গাড়ি উৎপাদন শুরু হয় এবং সীমিত সংখ্যায় বিক্রি হয়—প্রতিটির দাম প্রায় ₹২.৫ কোটি।
আরও পড়ুন: America: H-1B ভিসায় ট্রাম্প প্রশাসনের নতুন নিয়ম: বিদেশি কর্মীদের জন্য কঠিন শর্ত
ভবিষ্যৎ যুগের আল্টিমেট নিরাপত্তার প্রতীক (Indo Russia)
পুতিনের ভারত সফর একদিকে যেমন কূটনৈতিক, অন্যদিকে এই সফর শক্তির প্রদর্শনেরও। বিশ্বের অন্যতম শক্তিশালী দেশের প্রেসিডেন্টের এই দুই বাহন ভবিষ্যত-যুগের আল্টিমেট নিরাপত্তারও প্রতীক।



