Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: জইশ-ই-মহম্মদের মহিলা ব্রিগেড জামাত-উল-মোমিনাতের(Jamiat-ul-mominat) শক্তি বাড়ানোর খবর মিলছে। নাশকতামূলক কাজকর্মের জন্য প্রায় ৫০০০ জন মহিলাকে নিয়োগ করতে চলেছে জামাত-উল-মোমিনাত(Jaish)। ইসলামে দীক্ষিত করে ওই মহিলাদের দেওয়া হচ্ছে সুইসাইড বম্বিংয়ের প্রশিক্ষণও। সন্ত্রাসবাদী দলের প্রধান মাসুদ আজহারের মন্তব্যে চাঞ্চল্য ছড়িয়েছে।
শক্তি বাড়ানোর পরিকল্পনা (Jaish)
সমাজমাধ্যমে জইশের মহিলা বাহিনী জামাত-উল-মোমিনাতের শক্তি বাড়ানোর পরিকল্পনার কথা জানিয়েছেন মাসুদ আজহার। তিনি জানিয়েছেন, বিগত কয়েক সপ্তাহেই ৫০০০ নতুন সদস্য জামাত-উল -মোমিনাতে যুক্ত হয়েছেন। তাঁদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি পাক অধিকৃত কাশ্মীরে শক্তি বাড়ানোর জন্য এবং আরও সদস্যকে সংগঠনে আনার জন্য জেলাস্তরে একাধিক সংগঠন তৈরি করছে জইশ।
প্রতি সংগঠনের প্রধান একজন নেত্রী (Jaish)
নিজের পোস্টে আজহার আরও বলেছেন, জেলাস্তরের প্রতি সংগঠনের প্রধান হিসেবে থাকবেন একজন নেত্রী বা মুনতাজিমা। তাঁরাই মূল সংগঠনের সঙ্গে যোগাযোগ রাখবেন এবং জেলাস্তরে সংগঠনের কাজ দেখাশোনা করবেন। দলে নতুন যোগ দেওয়া মহিলাদের প্রসঙ্গে তিনি বলেন, তাঁরা জইশ-ই-মহম্মদের সঙ্গে যুক্ত হয়ে প্রত্যেকে জীবনের অর্থ খুঁজে পেয়েছেন।
আরও পড়ুন: Placement: চাকরির বাজারে বড় খবর: দেশের আইআইটিগুলিতে রেকর্ড নিয়োগ, প্রথম দিনেই ঝড়!
মহিলা বাহিনীর পরিচালনার নির্দেশ (Jaish)
২০২৫ সালে অক্টোবরে তৈরি হয় জইশ-ই-মহম্মদের মহিলা বাহিনী। জামাত-উল-মোমিনাতের নেতৃত্ব দেন মাসুদের বোন সাইদা। অক্টোবর মাসেই মাসুদ আজহারের একটি অডিয়ো ক্লিপ ভাইরাল হয়। সেই ক্লিপেই কী ভাবে জামাত-উল-মোমিনাতের পরিচালনা, কোথা থেকে কী ভাবে সদস্যদের আনা হবে, তা নিয়ে বিশদে আলোচনা করেন এই মৌলবাদী উগ্রপন্থী নেতা।



