Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ঘরোয়া ক্রিকেটে মনোনিবেশ করতে চান রোহিত শর্মা। বিজয় হজারের পাশাপাশি মুস্তাক আলিতেও খেলতে চান রোহিত (Rohit Sharma)।
টি-টোয়েন্টি লিগে নজর হিটম্যানের (Rohit Sharma)
এক বছর আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন রোহিত। তবে আবার টি-টোয়েন্টি লিগের দিকেই নজর দিতে চাইছেন রোহিত শর্মা। রোহিত জানিয়েছেন ঘরোয়া টি-টোয়েন্টি লিগ সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে খেলতে চান (Rohit Sharma)। তবে এই সিদ্ধান্তের পিছনে কোন কারণ রয়েছে?
এই মুহূর্তে দাঁড়িয়ে জাতীয় দলের হয়ে একটি মাত্র ফরম্যাটে খেলছেন রোহিত। একদিনের ক্রিকেটেই দেখা যায় রোহিত শর্মাকে। পাখির চোখ ২০২৭ সালের বিশ্বকাপ। তবে সেক্ষেত্রে বোর্ডের নির্দেশ রয়েছে ভারতের ঘরোয়া প্রতিযোগিতা বিজয় হাজারাতে ম্বইয়ের হয়ে খেলবেন তিঁনি। একটি প্রথম সারির সংবাদ মাধ্যমের খবরে প্রকাশ অনুযায়ী রোহিত ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা খেলতে চান। সূত্রের খবর, ‘রোহিত মুম্বই ক্রিকেট সংস্থাকে জানিয়েছেন, মুস্তাক আলির নক আউটে খেলতে চান তিনি।’

আরও পড়ুন: Vijay Rashmika Wedding: হাতে বাগদানের আংটি, কবে বিয়ের পিঁড়িতে বিজয়-রশ্মিকা?
রোহিতের এই সিদ্ধান্তের খবর সামনে আসার পর থেকেই সমর্থকদের মধ্যে জল্পনা তৈরি হয়েছে তবে কি আবার টি-টোয়েন্টিতে ফিরতে চলেছেন তিঁনি? তবে তেমন কোনও সম্ভাবনা নেই বলেই খবর। বুধবার ভারত-দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ওয়ানডে ম্যাচ চলাকালীন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের জার্সি উন্মোচন হয়েছে। শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় দলকে। যার থেকে বোঝা যাচ্ছে সীমিত ফরম্যাটে তাঁর ফেরার সম্ভাবনা নেই।

তবে বিশেষজ্ঞদের মতে এর পিছনে দুটি কারণ থাকতে পারে। এখন রোহিত ওয়ানডে ক্রিকেট খেলছেন। ওপেনে নেমে নিজের খেলার ধরণে কিছু পরিবর্তন এনেছেন হিটম্যান। নিজেকে আরও আক্রমণাত্মক করতে ঘরোয়া টি-টোয়েন্টিতে নিজের প্রস্তুতি সেরে নিতে চাইছেন। অন্যদিকে আইপিএল-এর জন্যও নিজেকে ঝালিয়ে নিতে চাইছেন ভারতের প্ৰাক্তন অধিনায়ক (Rohit Sharma)।


